হাসিনার দেশত্যাগে নিউইয়র্কে আনন্দ উল্লাস
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪
‘ঢাকা মার্চ’-এর দিন গত ৫ আগস্ট কারফিউ ভেঙ্গে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা গণভবন ঘিরে ফেলতে যাচ্ছে এমন সংবাদ সেনাবাহিনীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয় এবং তাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয় দেশত্যাগ করার জন্য। তারপরই শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে চলে যান ভারতের আগরতলায়। সেখান থেকে দিল্লীতে যান তিনি।
শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন এই খবর দ্রুত ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শেখ হাসিনার দেশত্যাগে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন উল্লাস করে। বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস এবং জ্যামাইকা হিলসাইডে আনন্দ উল্লাস, মিষ্টি ও পিঠা বিতরণ করতে দেখা যায় অনেককে। কোলাকুলি আর উল্লাস ধ্বনিতে তারা ছিলেন আবেগ আপ্লুত। অনেককে এ সময় কাঁদতেও দেখা যায়। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, টাইমস স্কয়ার, ব্রুকলিন, ব্রোঙ্কসে, জ্যামাইকা হিলসাইড, কুইন্স ভিলেজ, ওজন পার্কসহ বেশ কয়েকটি স্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবরে জাতীয় পতাকা নিয়ে প্রবাসি বাংলাদেশি নারী পুরুষ, শিক্ষার্থী উল্লাসে মেতে উঠেন। তাদের মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা। আর হাতে হাতে ছিল মিষ্টির প্যাকেট। নানা বয়সের, নানা পেশা শ্রেণির মানুষ ঐতিহাসিক এই মুহূর্তের অংশি হবার জন্য বাসা থেকে, কাজ থেকে বাইরে বের হয়ে আসেন। এদিন কোটা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
গত ৭ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কের প্রাণকেন্দ্র টাইমস স্কয়ারে ‘ভিক্টোরি সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়েছে শতশত বাংলাদেশিদের অংশগ্রহণে। ‘শিকড় বাংলা’র ব্যানারে এই ভিক্টোরি সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। এ ব্যাপারে উদ্যোক্তা সৈয়দ আল আমিন রাসেল বলেন, ‘দেশ থেকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে থাকার পরও ছাত্রজনতার দুর্বার আন্দোলনে বাংলাদেশে ক্ষমতার যে ঐতিহাসিক পটপরিবর্তন হয়েছে তাতে প্রবাসিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। দীর্ঘ স্বৈরশাসনের অবসান হয়েছে বিধায় প্রবাসি বাংলাদেশিরা তাদের অনুভূতি জানাতে এখন আনন্দ উল্লাস করছেন। জাতীয় জীবনে এটি অন্যরকম এক ঘটনা। আমরা দাবি জানাই, যারা নিরপরাধ শিক্ষার্থীদের হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে’।
গত ৫ আগস্ট ‘ইউনাইটেড ফর বাংলাদেশ’-এর ব্যানারে টাইমস স্কয়ারে সন্ধ্যা ৭টায় বিজয় উল্লাস উদযাপিত হয়েছে। বাংলাদেশিরা বিভিন্ন ব্যানার ও পতাকা নিয়ে এসময় স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন টাইমস স্কয়ারের চারপাশ। এ সময় অনেক বিদেশিও বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে এসে দাঁড়ান।
বাংলাদেশে স্বৈরশাসনের অবসান হয়েছে ঘোষণা দিয়ে জ্যাকসন হাইটস ডাইভারসিটিতে ‘সলিডারিটি স্টুডেন্টন্স এসোসিয়েশন’-এর পক্ষ থেকে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট অনুষ্ঠিত এই সভায় প্রবাসি শিক্ষার্থী ছাড়াও শতশত সাধারণ মানুষ উপস্থিত থেকে সমর্থন জানান। সময় জাতীয় সঙ্গিত বাজানো হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা স্বৈরাচারের পতন হবার ফলে আনন্দ উল্লাসে মেতে উঠেন। বিভিন্ন স্লোগান দিয়ে তারা দেশত্যাগি শেখ হাসিনার ভূমিকার নিন্দা জানান। বাংলাদেশের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্লোগানে মুখুরিত করে রাখেন জ্যাকসন হাইটস এলাকা।
শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর জ্যামাইকা হিলসাইডে গত ৬ আগস্ট সকাল সাড়ে ৮টায় বিজয়ের ধ্বনিতে মুখরিত করে রাখেন জ্যামাইকাবাসি। এ সময় আল আমিন রাসেল, রাব্বি সৈয়দ, আলমগীর সরকারসহ এলাকার বাসিন্দারা ১৬৮ স্ট্রিটের সামনে এসে আনন্দ উল্লাস করেন। তারা এ সময় বলেন, বাংলাদেশের ওপরে চেপে থাকা স্বৈরশাসকের অবসান হয়েছে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর জাতি মুক্ত হয়েছে। এসময় তারা শতশত শিক্ষার্থীকে নির্বিচারে হত্যা করার কারণে দোষি ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
