হাল ছাড়ছেন না তাইজুল
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
সকালে দলের প্রয়োজনে ব্যাট হাতে লড়াই করেছেন। ৩২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন। এরপর নেমেছিলেন নিজের ভূমিকায়। বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৬ উইকেট তুলে নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট লিগে গতকালের দিনটা ছিল তাইজুল ইসলামের চলতি বছরের বিজ্ঞাপন। সারা বছর বড় দৈর্ঘের ক্রিকেটে এমনই অসাধারণ সময় কাটিয়েছেন। বল হাতে একে একে এই বছরে তুলে নিয়েছেন ৭৫টি প্রথম শ্রেণির উইকেট। টেস্টে নিয়েছেন দেশের এ বছরের সর্বোচ্চ ৪৩ উইকেট। সবমিলিয়ে এ বছর তাইজুল যেনো পর পাথর।
কথাটা শুনে তাইজুল চিরচেনা তার লাজুক হাসিটা হাসলেন। একটু আপত্তি করে বললেন, ‘না তেমন কিছু না। সময়টা ভালো যাচ্ছে, এই যা। সবসময়ই এমন চেষ্টা করি। সবসময় চেষ্টাটা কাজে লাগে না। আল্লাহর রহমতে এ বছর চেষ্টায় ভালো ফল পাচ্ছি।’
অন্তত প্রথম শ্রেণির ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট সাক্ষ্য দেবে, এ বছরে তাইজুল যে ফল পেয়েছেন, তা অনেক বোলারের কাছেই স্বপ্ন। এ বছর তিনি বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪৩টি উইকেট পেয়েছেন মাত্র ৭ টেস্ট খেলে। চলতি বছরে একটা সময় পর্যন্ত বিশ্বেরই সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। কিন্তু বেশি ম্যাচ খেলার সুযোগ নিয়ে তাকে টপকে গেছেন দিলরুয়ান পেরেরা, নাথান লায়নরা। গতকালের আগ পর্যন্ত দুজনেরই ছিল ৪৮ করে উইকেট।
বৈশ্বিক এই প্রতিযোগিতায় তাইজুল যে এখন শীর্ষে নেই, সেজন্য একমাত্র তিনি বাংলাদেশের ম্যাচ কম খেলাকে দায় দিতে পারেন। ম্যাচ কম খেলা নিয়ে তাইজুলের আফসোস আছে। তবে মজার ব্যাপার হলো, সেটা নিজের জন্য নয়। ম্যাচ কম খেলা বিষয়ে বলতে গিয়ে তাইজুল বলছিলেন, ‘এ বছর তো তবু ৭টা ম্যাচ খেলেছি। বাংলাদেশ ৮টা ম্যাচ খেলেছে। বেশি ম্যাচ খেললে আমি করতাম, সেটা তো আগে থেকে বলা যায় না। তবে ম্যাচ বেশি হলে সবসময় সেটা ভালো। দেশের ক্রিকেটের জন্যই সেটা ভালো হয়। আশা করি, সামনের বছরগুলোতে আমরা আরো বেশি করে টেস্ট খেলতে পারবো।’
তাইজুলের অবশ্য আফসোস করার আরো অনেক কারণ আছে। তিনি এখন শুধুই টেস্ট ক্রিকেটার বলে বিবেচিত। অথচ ওয়ানডেতে হ্যাটট্রিক করে অভিষেক হয়েছিল তার। অথচ সেই অভিষেকের পর আর মাত্র ৩টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখনও মাঠে নামারই সুযোগ পাননি। এমন সোনালী সময় কাটছে, অথচ সীমিত ওভারের ক্রিকেটে ডাকই পাচ্ছেন না!
আরো পড়ুন: ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে প্রচারণা বন্ধ
তারপরও তাইজুলের আফসোস নেই। বলছিলেন, সময় যখন পক্ষে আসবে, তখন ঠিকই ডাক পাবেন, ‘আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। ভালো পারফরম করতে থাকলে এক সময় সুযোগ আসবে। নির্বাচকরা যখন আমাকে যোগ্য মনে করবেন, তখন ডাকবেন।’
তাইজুলের আরেকটা আফসোসের কথা দিয়ে শেষ করার ইচ্ছে ছিল। এ বছর ৪৩ উইকেট পেলেন; কিন্তু পূরণ হলো না ৫০ উইকেট নেওয়ার স্বপ্ন। আর এই আফসোসের প্রশ্ন উঠতেই তাইজুল বললেন, এ ব্যাপারেও তিনি হাল ছাড়ার লোক নন। তিনি চেষ্টা চালিয়ে যাবেন, ‘৫০ উইকেট এক বছরে নিতে পারাটা বড় ব্যাপার। এ বছর হয়নি; হয়তো সামনে হবে। আমি চেষ্টা করে যাবো। হাল ছাড়বো না।’
এই হাল না ছাড়াটাই তাইজুল ইসলামকে চিনিয়ে দেয়।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
