হাদীসের বর্ণনায় কেয়ামতের ১০ নিদর্শন
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
রাসূলুল্লাহ (সা.) একটি হাদীসে কেয়ামত নিকটবর্তী হওয়ার দশটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এই নিদর্শনসমূহ সম্পর্কে বলা হয়েছে, হার ছিড়ে গেলে যেমন হারের পুঁতিগুলো একের পর এক খুলে আসে, ঠিক তেমনি কিয়ামত নিকটবর্তী হলে এই নিদর্শনগুলোর একটির পর একটির আগমন ঘটবে।
হযরত হুযাইফা ইবনে উসাইদ (রা.) থেকে বর্ণিত,
اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر، فقال: «ما تذاكرون»قالوا: نذكر الساعة. قال: «إنها لن تقوم حتى ترون قبلها عشر آيات» فذكر: «الخان، والدجال، والدابة، وطلوع الشمس من مغربها، ونزول عيسى ابن مريم عليه السلام، ويأجوج ومأجوج، وثلاثة خسوف: خسف بالمشرق، وخسف بالمغرب، وخسف بجزيرة العرب، وآخر ذلك نار تخرج من اليمن، تطرد الناس إلى محشرهم» رواه مسلم
“একবার আমরা কেয়ামতের নিদর্শন সম্পর্কে আলোচনা করছিলাম এবং এসময় আমাদের মাঝে রাসূল (সা.) আগমন করেন। তিনি আমাদের বলেন, “দশটি নিদর্শনের প্রকাশ না হওয়া পর্যন্ত কেয়ামত হবেনা: ১. ধোঁয়া, ২. দাজ্জাল, ৩. ভূমি থেকে উদ্ভুত চতুষ্পদ জন্তু, ৪. পশ্চিম থেকে সূর্যোদয়, ৫. ঈসা ইবনে মরিয়মের আগমন, ৬. ইয়াজুজ-মাজুজের আগমন এবং তিনটি মারাত্মক ভূমিধ্বস; ৭. একটি পশ্চিমে, ৮. একটি পূর্বে এবং ৯. তৃতীয়টি আরব উপদ্বীপে এবং ১০. দশম নিদর্শন হিসেবে ইয়েমেন থেকে একটি অগ্নিকুন্ডের উদ্ভব হবে এবং এটি লোকদের তাড়িয়ে হাশরের মাঠে একত্রিত করবে।” (মুসলিম, হাদীস নং : ২৯০১)
শেষ এই সময়টি প্রকৃতপক্ষেই মানুষের জন্য একটি কঠিন বিপদের সময়। এটি এমন বিপদ যার সম্মুখীন রাসূল (সা.) এর সাহাবীরাও তাদের উপর মক্কার নির্যাতনের দিনগুলোতে হননি।
একবার চিন্তা করুন, আপনি সেই শেষ সময়ে অবস্থান করছেন এবং আপনার চোখের সামনে একটির পর একটি বিধ্বংসী ঘটনা ঘটে যাচ্ছে, আর আপনি বুঝে উঠতে পারছেন না আপনার কি করা উচিত।
রাসূল (সা.) অনত্র এই নিদর্শনসমূহ সম্পর্কে বলেছেন, “তাসবীহর একটি মালা যদি তুমি ছিঁড়ে ফেলো, তখন কি হয়? সকল দানা যার একটির সাথে অপরটির সংযোগ ছিল, তা একে একে খুলে আসতে থাকে।”
হাফেজ ইবনে হাজার (রহ.) এই প্রসঙ্গে লেখেন, “এই নিদর্শনসমূহের আলোচনার সমন্বয়ে ধারণা হয়, প্রথম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দাজ্জালের আগমন ঘটবে। এর মাধ্যমে নিম্নজগত তথা পৃথিবীর সম্পূর্ণ অবস্থার পরিবর্তন ঘটবে এবং ঈসা (আ.) এর ইন্তেকালের মধ্য দিয়ে এই অবস্থার সমাপ্ত হবে। এবং সূর্যের পশ্চিম থেকে উদয়ের মাধ্যমে উর্ধ্বজগতের পরিবর্তনের সূচনা হবে এবং আসল কেয়ামতের মাধ্যমে এর সমাপ্ত হবে।
এবং সম্ভবত ভূমি থেকে উদ্ভুত চতুষ্পদ জন্তুর আগমন সূর্য পশ্চিমে উদিত হওয়ার দিনেই ঘটবে। পশ্চিমে সূর্য উদয়ের মাধ্যমে তওবার দরজা বন্ধ হওয়ার চিহ্ন প্রকাশ করবে। এরপর, ভূগর্ভের চতুষ্পদি জন্তু এসে মুমিন ও কাফেরদের পৃথক করবে। এবং এটিই তওবার দরজা বন্ধ হওয়ার উপযুক্ত নিদর্শন।
এবং কেয়ামতের সূচনার প্রথম নিদর্শনই হবে সেই আগুন যা সকল লোককে একত্রিত করবে।
এই সকল নিদর্শনই খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংগঠিত হবে। যেই মুহূর্তে দাজ্জালের আগমন ঘটবে, ঠিক সেই মুহূর্ত থেকে একের পর এক নিদর্শন সামনে চলে আসবে। তবে তার নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর নিকটেই সংরক্ষিত।
আল্লাহ আমাদের সকলকে নির্দিষ্ট এই সময়ের পূর্বেই তার ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের তাওফীক দান করুন। আমীন।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
