হাওয়াইয়ের কাছেই কিরিবাতিতে চীনা পুলিশ, সতর্ক যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪
যুক্তরাষ্ট্র সোমবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোকে চীনা নিরাপত্তা বাহিনীর সহায়তার বিরুদ্ধে সতর্ক করেছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের পাশে অবস্থিত প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ দেশ কিরিবাতিতে চীনা পুলিশ কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্র এই সতর্কবার্তা দিয়েছে। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে দেশটি।
কিরিবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ইরি আরিটিয়েরা গত সপ্তাহে রয়টার্সকে বলেছিলেন, ইউনিফর্মধারী চীনা কর্মকর্তারা কিরিবাতির পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন। তারা ‘কমিউনিটি পুলিশিং’ ও ‘ক্রাইম ডেটাবেস প্রোগ্রামে’ নিয়োজিত।
১ লাখ ১৫ হাজার বাসিন্দার দেশ কিরিবাতি। এর সবচেয়ে কাছের দ্বীপ হচ্ছে ২ হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণের হনুলুলু।
এমন এক সময়ে কিরিবাতিতে চীনা পুলিশের উপস্থিতির খবর সামনে এল, যখন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারণের নতুন চেষ্টা শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে চীন এই চেষ্টা চালাচ্ছে।
মার্কিন প্রশাসনের এক মুখপাত্রের কাছে কিরিবাতিতে চীনা পুলিশের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি রয়টার্সকে বলেন, “আমরা বিশ্বাস করি না যে, পিআরসি (পিপলস রিপাবলিক অব চায়না) থেকে নিরাপত্তা বাহিনী আমদানি করে কোনও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ উপকৃত হবে। বরং এমন পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা বাড়ারই ঝুঁকি সৃষ্টি করবে।”
মার্কিন ওই কর্মকর্তা বলেন, “বিভিন্ন দেশে চীনের নিপীড়ন এবং বিশ্বজুড়ে তাদের পুলিশ স্টেশন স্থাপনের চেষ্টা ওয়াশিংটন সহ্য করতে পারে না।
“চীনের সঙ্গে নিরাপত্তা চুক্তি এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট সাইবার সহযোগিতা যে কোনও প্রশান্তমহাসাগরীয় দ্বীপ দেশের সায়ত্ত্বশাসনে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
কিরিবাতি সুবিধাজনক অবস্থানে আছে বলেই মনে করা হয়। এ দ্বীপদেশটি যে কেবল অপেক্ষাকৃতভাবে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের কাছে অবস্থিত তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় স্বতন্ত্র অর্থনৈতিক এলাকাও বটে। প্রশান্ত মহাসাগরের ৩৫ লাখ স্কয়ার কিলোমিটারেরও বেশি এলাকা এর আওতায় পড়ে।
কিরিবাতিতে আছে জাপানি স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন এবং চীন কিরিবাতির ক্যান্টন দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন সামরিক বিমানঘাঁটি নতুন করে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে। আর এতেই যুক্তরাষ্ট্রের মাথাব্যথা বেড়েছে।
পাল্টা ঘোষণায় যুক্তরাষ্ট্র গত অক্টোবরে ক্যান্টন দ্বীপের সাবেক ওই সামরিক ঘাঁটি মেরামত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং কিরিবাতিতে দূতাবাস খোলার আগ্রহও প্রকাশ করেছে।
কিরিবাতিতে চীনা পুলিশের ভূমিকার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে চীন কোনও সাড়া দেয়নি। কিন্তু জানুয়ারিতে এক স্যোশাল মিডিয়া পোস্টে চীনের দূতাবাস কিরিবাতিতে চীনা পুলিশ স্টেশনের প্রধানের নাম দিয়েছিল।
তবে কিরিবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বলছেন, তারা ২০২২ সালের চীনের পুলিশের সহায়তা চেয়েছিলেন। তবে কিরিবাতিতে কোনও চীনা পুলিশ স্টেশন নেই। ইউনিফর্ম পরা এক ডজন চীনা পুলিশ গতবছর ছয়মাসে পালাক্রমে কিরিবাতিতে পৌঁছেন।
ওদিকে, চীনা দূতাবাসের এক কর্মকর্তাও একথা নিশ্চিত করে জানিয়েছেন যে, ইউনিফর্ম পরা পুলিশ কর্মকর্তারা কিরিবাতিতে কাজ করছেন। তবে চীন সেখানে কোনও পুলিশ স্টেশন স্থাপন করেনি।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
