হাউস হারানোর পথে বাইডেন, ঝুলছে সিনেট
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) নিয়ন্ত্রণ নিতে বেশ এগিয়ে রিপাবলিকান দল। অন্যদিকে উচ্চকক্ষ সিনেটে লড়াই চলছিল সমানে সমান। এটি বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২ টা ৪৫ পর্যন্ত পাওয়া ফল। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ তথা আগামী কয়েক বছরের রাজনীতি নির্ভর করছে এই নির্বাচনের ফলের ওপর।
প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫ আসনের মধ্যে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ পর্যন্ত ৩৯০টি আসনের ফল জানা যায়। এতে ২০৩ আসন পেয়ে এগিয়ে ছিল রিপাবলিকানরা। ডেমোক্রেটিকদের ভাগে ছিল ১৮৭ আসন। অন্যদিকে উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের মধ্যে নিয়ম অনুযায়ী ভোট হয়েছে ৩৫টিতে। চারটি আসনের ফল পাওয়া বাকি ছিল। বাকি ৩১টির ফল পাওয়ার পর রাত ১২টা ৪৫ পর্যন্ত রিপাবলিকানদের জয় ৪৯ আসনে আর ডেমোক্রেটিকরা পেয়েছিল ৪৮টি।যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। এর নিম্নকক্ষে হয় আইন প্রণয়নের সূচনাপর্বের কাজ। সুতরাং দল এর নিয়ন্ত্রণ হারালে নিজের বাকি দুই বছরের লক্ষ্য বাস্তবায়নে বিপাকে পড়তে হতে পারে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে। আর সিনেট হাতছাড়া হলে তা বাইডেন প্রশাসনের জন্য ‘বিপর্যয়’ হবে বলেই মত বিশেষজ্ঞদের।
সিনেটের ফলাফলে বিলম্ব
নিম্নকক্ষ হাতছাড়া হওয়ার পথে থাকায় ডেমোক্র্যাটদের চোখ ছিল সিনেটে। তবে উচ্চকক্ষের ফলাফল পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হতে পারে দুই দলকেই। কেননা জর্জিয়ায় কোনো সিনেট প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী তাই আগামী চার সপ্তাহের মধ্যে আবারও সেখানে নির্বাচন হবে।
নেভাডায় সামান্য ব্যবধানে এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী। কিন্তু এই অঙ্গরাজ্যে ডাকযোগে বিপুল ভোট পড়ায় সেগুলো গুনতেও সময় লাগবে আরো কয়েক দিন। এতে প্রাথমিক ফলাফল পাল্টেও যেতে পারে।
এছাড়া ফল বাকি থাকা অ্যারিজোনায় এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী। এই তিন আসনের ওপর নির্ভর করছে সিনেটের ভবিষ্যৎ। তিনটির মধ্যে যেকোনো দুটি জিতলে সিনেটের নিয়ন্ত্রণ যাবে রিপাবলিকানদের হাতে। আর ডেমোক্রেটিকরা দুটি জিতলে হবে সমান-সমান। আর এমন কিছু হলে এখনকার মতো ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাইব্রেকিং’ ভোটই নির্ধারক হয়ে উঠবে। সর্বশেষ উইসকনসিনে জিতে নিজেদের এগিয়ে রাখতে পেরেছে রিপাবলিকানরা।
ওঠেনি ‘লাল ঢেউ’
নির্বাচনের আগে বিভিন্ন জরিপের ফলে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে ‘লাল ঢেউ’ উঠবে। অর্থাৎ রিপাবলিকানদের জয়জয়কার হবে। কিন্তু নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইকে নীল রং দিয়ে চিহ্নিত ডেমোক্র্যাটদের বিজয়ই বলছেন বিশেষজ্ঞরা। মুদ্রাস্ফীতি, অস্ত্র আইন ও বাইডেনের বৈদেশিক নীতির সমালোচনা করে রিপাবলিকানদের প্রচারের বিপরীতে ডেমোক্র্যাটদের গর্ভপাতের অধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বানের বিষয়টি ভোটারদের মধ্যে বেশি আবেদন তৈরি করেছে বলে অনেকের মত। রিপাবলিকান ঢেউকে এখন সাধারণ ‘লহর’ বলা হচ্ছে।
সাবেক রিপাবলিকান নেতা জো ওয়ালশ বলেন, তারা (ডেমোক্র্যাটরা) সামান্য ব্যবধানে প্রতিনিধি পরিষদ হারাচ্ছে। সিনেটের নিয়ন্ত্রণ তারা ধরে রাখতেও পারে। এই নির্বাচন তাদের জন্য ‘বড় জয়’।
ইভিএম বিভ্রাট
আরিজোনার ম্যারিকোপা কাউন্টিতে ৬০টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়ে কাউন্টির রেকর্ডার স্টিভেন রিচার সাংবাদিকদের জানান, ইভিএমে সমস্যা সত্ত্বেও সব ভোট গণনা করা হবে।
তবে ইভিএম বিভ্রাটের পরই নিবার্চনে জালিয়াতির অভিযোগ তোলে রিপাবলিকান শিবির। টুইটারে ‘ভোটার অ্যালার্টও’ জারি করেন রিপাবলিকান গভর্নর প্রার্থী ক্যারি লেক।
চাপে ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন রিপাবলিকান প্রার্থীর হয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দল হাউস ও সিনেটের নিয়ন্ত্রণ পেলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেবেন বলে ইঙ্গিত দেন তিনি। তবে নির্বাচনী ফল নেতিবাচক অবস্থানে নিয়ে গেছে ট্রাম্পকে। ট্রাম্পের নিজের বাছাই করে দেওয়া অনেক প্রার্থী বিপুল ব্যবধানে হেরে গেছেন ভোটে। অন্যদিকে রিপাবলিকান দলে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রন ডেসান্টিস এবার ফ্লোরিডার গভর্নর পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।
সর্বকনিষ্ঠ কংগ্রেসম্যান
এবারের নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার প্রতিনিধি পরিষদে যাবেন কোনো ২৫ বছর বয়সী। রিপাবলিকান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডার ১০ নম্বর ডিস্ট্রিক্টের এই ডেমোক্র্যাট প্রার্থীর নাম ম্যাক্সওয়েল ফ্রস্ট।
এবার কয়েকটি প্রথমের নজির
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো গভর্নর হতে যাচ্ছেন কোনো সমকামী নারী। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর প্রার্থী মউরা হিলি প্রকাশ্যে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দিয়েছিলেন।
এছাড়া মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা ওয়েস মুর। দায়িত্ব নিলে অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হবেন তিনি। দেশটির ইতিহাসে জাতীয়ভাবে তৃতীয় নির্বাচিত কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবেও নাম লেখাতে চলেছেন মুর। সূত্র : সিএনএন, বিবিসি ও রয়টার্স
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
