হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ৪৫ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে যুক্তরাষ্ট্রের আদালতে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক ও অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই দণ্ড পেয়েছেন তিনি। একসময় হন্ডুরাসের সাবেক এই রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র বিবেচনা করা হতো।
৫৫ বছর বয়সী হুয়ান অরল্যান্ডোর বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোকেন পাচারকারীদের রক্ষার জন্য লাখো ডলার ঘুষ নিয়েছিলেন তিনি। পাচারকারীদের রক্ষা করতে লড়াই করার প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন। গত মার্চে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন।
বুধবার ম্যানহাটানের আদালতে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বিরুদ্ধে ৪৫ বছরের কারাদণ্ডের রায় দেন ডিস্ট্রিক্ট বিচারক কেভিন ক্যাসেল।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হুয়ান অরল্যান্ডো। রায়ের পর তিনি বলেন, ‘আমি নির্দোষ। ভুল ও অযৌক্তিকভাবে আমাকে সাজা দেওয়া হয়েছে।’
২০১৪ সালে হন্ডুরাসের প্রেসিডেন্ট হয়েছিলেন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। ক্ষমতায় ছিলেন ২০২২ সাল পর্যন্ত। তাঁর কারাদণ্ডের খবরে দেশে–বিদেশে হন্ডুরাসের বহু মানুষকে উল্লাস করতে দেখা গেছে। তাঁদের মতে, এটা তাঁদের দেশের শাসকশ্রেণির একজন সদস্যের দুর্নীতি ও প্রতারণার জন্য জবাবদিহির একটি বিরল উদাহরণ।
তবে আদালতে কৌঁসুলিরা হুয়ান অরল্যান্ডোর যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, যেসব দুর্নীতিবাজ রাজনীতিক শক্তিশালী অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত, এই শাস্তি তাঁদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেবে।
যদিও হুয়ান অরল্যান্ডো আদালতকে জানান, তিনি মাদক চক্রের কাছ থেকে কোনো ঘুষ নেননি।
এর আগে ২০২১ সালে হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ভাই টনি হার্নান্দেজকে মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
