হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমার ঘোষণা ট্রাম্পের
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে শুক্রবার (২৮ নভেম্বর) ট্রাম্প এই ঘোষণা দেন।
তিনি হার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে বলেন, পূর্ববর্তী প্রশাসন তার প্রতি ‘খুব কঠোর এবং অন্যায্য’ আচরণ করেছে।
হার্নান্দেজ ২০২৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি করার ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্দেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০২২ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হন, যেখানে তার বিরুদ্ধে সহিংস মাদক পাচার চক্র পরিচালনা এবং বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তার অভিযোগ আনা হয়। দুই বছর পর নিউ ইয়র্কের একটি জুরি তাকে দোষী সাব্যস্ত করে।
ওই একই পোস্টে ট্রাম্প মধ্য আমেরিকার দেশটিতে রবিবার অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রক্ষণশীল প্রার্থী টিটো আসফুরাকে সমর্থন জানান।
জরিপে দেখা যাচ্ছে, হন্ডুরাসের নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন বর্তমান ন্যাশনাল পার্টির নেতা ও তেগুসিগালপার সাবেক মেয়র আসফুরা, ক্ষমতাসীন বামপন্থী লিব্রে পার্টির সাবেক প্রতিরক্ষামন্ত্রী রিক্সি মনকাদা এবং মধ্যপন্থি লিবারেল পার্টির টেলিভিশন উপস্থাপক সালভাদর নাসরালা।
ট্রাম্প তার শুক্রবারের পোস্টে মনকাদা ও নাসরালার সমালোচনা করেন। তিনি লেখেন, নাসরালা একজন ‘কমিউনিস্ট’ এবং তিনি শুধু মনকাদা ও আসফুরার ভোট কমাতে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ট্রাম্প পোস্টে আসফুরাকে এমন এক প্রার্থী হিসেবে বর্ণনা করেন, যিনি ‘গণতন্ত্রের জন্য লড়ছেন’ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরোধিতা করছেন।
মাদুরো প্রশাসনের সঙ্গে সম্প্রতি বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক। তাদের অভিযোগ, গত বছরের বিতর্কিত নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে পুনর্নির্বাচিত হওয়া মাদুরো একটি মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন।
শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, মাদুরো ‘এবং তার নারকো-সন্ত্রাসীরা’ কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা দখল করে নিয়েছে।
গত আগস্টে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পরিবহনের অভিযোগে অভিযুক্ত নৌযানগুলোকে লক্ষ্য করে একটি মাদকবিরোধী অভিযান শুরু করে। সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় এ পর্যন্ত ৮০ জনেরও বেশি নিহত হয়েছে।
২০২২ সাল থেকে হন্ডুরাস লিব্রে পার্টির প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর নেতৃত্বে রয়েছে। কাস্ত্রো কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।
তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছেন এবং দু’দেশের দীর্ঘমেয়াদি প্রত্যর্পণ চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছেন। তার দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিও আছে, যা আঞ্চলিক আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় ভূমিকা রাখে।
সূত্র: বিবিসি
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
