হত্যাযজ্ঞে জড়িতদের ওপর স্যাংশন আরোপের আহবান
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিউইয়র্কের আইন প্রণতাদের উদ্বেগ : কংগ্রেসে চিঠি
বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে স্যাংশন আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের ১৭ জন আইন প্রণেতা সহ ২২জন ডেমোক্র্যাট নেতা। সিনেটের মেজরিটি লিডার চাক শুমার ও পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির সদস্য গ্রেগরি মিক্সকে লেখা এক চিঠিতে তারা এই নিন্দনীয় তৎপরতার সাথে জড়িত বাংলাদেশের সামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের বিরুদ্ধে স্যাংশন আরোপের সাথে সাথে বাংলাদেশ সরকারের ওপর তাদের ঘৃন্য কার্যকলাপ বন্ধে চাপ প্রয়োগেরও আহ্বান জানিয়েছেন। চিঠিতে তারা বলেছেন, বাংলাদেশ সরকার যেভাবে মানবাধিকার লংঘন করে চলেছে তাতে শুধু স্যাংশন আরোপই যথেষ্ট নয়, নাগরিক সাধারণের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের জন্যও তাদেরকে চাপ দিতে হবে। সিটি কাউন্সিলে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত কাউন্সিল সদস্য শাহনা হানিফ সহ নিউইয়র্কের এই ২২ জন আইন প্রণেতা ও ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও গ্রেগরি মিক্সকে লেখা তাদের চিঠিতে লিখেছেন, বাংলাদেশের ঘটনাবলী সম্পর্কে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে লিখছি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে সেখানকার ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনে বাংলাদেশ সরকার হিংসাত্মক নীতি অবলম্বন করেছে। তারা দেশজুড়ে ইন্টারনেট যোগাযোগ ব্ল্যাকআউট করে দিয়েছে। চিঠিতে তারা বলেন, আমরা এখনও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানার অপেক্ষায় রয়েছি। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি, প্রায় ২০০ বিক্ষোভকারী ছাত্রকে পুলিশ হত্যা করেছে। এদের মধ্যে অসংখ্য শিশু এবং কিশোর রয়েছে। এ ছাড়াও কয়েক হাজার মানুষ আহত ও গ্রেফতার হয়েছে। বাংলাদেশ সরকারের এই কান্ডজ্ঞানহীন কার্যকলাপ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের ও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী রাখে। চিঠিতে তারা আরো বলেছেন, বাংলাদেশ সরকারের এই কার্যকলাপ, শক্তি প্রয়োগ, গ্রেফতার এমন পর্যায়ে পৌঁছেছে যে জানাজায় অংশ নিতে যাওয়া সাধারণ ছাত্রদেরও তারা গ্রেফতার করেছে। সরকার তাদের পরিবারের ন্যায্য বিচার প্রাপ্তিকেও অস্বীকার করা হচ্ছে। এ সবের ফলে পরিস্থিতির গুরুতর অবনতি ঘটছে। তারা বলেন, এসব ঘটনার কঠোর নিন্দা জ্ঞাপনের দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে। তারা এ ব্যাপারে চাক শুমার ও গ্রেগরি মিক্সের প্রতি কংগ্রেসে তাদের প্রভাব বিস্তারের আহ্বান জানান।
তারা কংগ্রেসের উদ্দেশে ৩ দফা প্রস্তাবও পেশ করেছেন। দফা তিনটি হচ্ছে, বাংলাদেশের এইসব হিংসাত্মক ঘটনাবলীর সাথে জড়িত ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে স্যাংশন আরোপ, তাদের যুক্তরাষ্ট্র সফর নিষিদ্ধ করা এবং তাদের সম্পদ জব্দ করার উদ্যোগ নেয়া, বাংলাদেশকে দেয়া মার্কিনী সাহায্য প্রদানে সেখানকার মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উন্নয়নের শর্ত আরোপ করার বিধি প্রণয়ন করা এবং বাংলাদেশ সরকারের হিংসাত্মক কার্যকলাপে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে তাদের ওপর বিভিন্নমুখী চাপ প্রদানে আন্তর্জাতিক অংশীদারদের সাথে একযোগে কাজ করা।
গত ৩০ জুলাই মঙ্গলবার দেয়া এই চিঠিতে স্বাক্ষর করেছেন, কাউন্সিলওম্যান শাহানা হানিফ, ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসেন, স্টেট কমিটি মেম্বার জামি কাজি, ডেমোক্র্যাটিক লিডার ইমরান রহমান, স্টেট এসেমব্লি মেম্বার জোহরান মাদানী, স্টেট সিনেটর জুলিয়া সালাজার, স্টেট সিনেটর ক্রিস্টিন গোনজালেজ, এসেমব্লি মেম্বার খলিল এন্ডারসন, সিটি কাউন্সিল মেম্বার ক্রিস্টোফার ব্যাংক, কাউন্সিল মেম্বার নাতাশা উইলিয়াম, কাউন্সিল মেম্বার টিফানী কাবান, কাউন্সিল মেম্বার এলেক্সা এভিলস, কাউন্সিল মেম্বার আলথিয়া স্টিভেন্স, কাউন্সিল মেম্বার লিংকন রেস্টলার, কাউন্সিল মেম্বার চি অসি, কাউন্সিল মেম্বার গ্যালে ব্রিউয়ার ও কাউন্সিল মেম্বার স্যান্ডি নার্স, কাউন্সিল মেম্বার ক্রিস্টোফার মেরি, কাউন্সিল মেম্বার জেনিফার গুতেরাস, কাউন্সিল মেম্বার রিতা জোসেফ, ডেমোক্র্যাটিক লিডার জর্জ কনস্ট্যানটিনু ও প্যাট্রিক মার্টিনেজ।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
