‘হত্যাকারী’ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে খারাপ জিন ছড়াচ্ছে: ট্রাম্প
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪
অভিবাসীবিরোধী বক্তব্য দিয়ে আবারও তোলপাড় সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থীর দাবি, খুনের দায়ে দোষী সাব্যস্ত হাজারো অভিবাসী যুক্তরাষ্ট্রে ‘খারাপ জিন’ ছড়াচ্ছে।
গতকাল সোমবার একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকার নেন রেডিও টক শো উপস্থাপক হিউ হিউইট। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিবাসননীতির কড়া সমালোচনা করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, উন্মুক্ত সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে ১৩ হাজার খুনি। তারা দেশটিতে সুখে–শান্তিতে বসবাস করছে। ট্রাম্পের এ মন্তব্য মার্কিন অভিবাসন ও শুল্ক আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ মন্তব্যের নিন্দা জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, এ ধরনের ভাষা অত্যন্ত ঘৃণ্য, জঘন্য, ভুলে ভরা। আমাদের দেশে এর কোনো স্থান নেই।
বিভিন্ন সমালোচক বলেছেন, অভিবাসীদের বলির পাঁঠা বানানো এবং জাতিগত পক্ষপাতের লম্বা ইতিহাস রয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও রাজনীতি বিশ্লেষক মিখাইল ম্যাকফাউল লিখেছেন, এটি (ট্রাম্পের বক্তব্য) যেন নাৎসিবাদী জার্মানিরই প্রতিধ্বনি করেছে।
আইসিইর দেওয়া তথ্যে দেখা গেছে, সংস্থাটির তালিকাভুক্ত খুনের দাগি আসামি ১৩ হাজার ৯৯ জন। তবে তাঁদের অনেকেই বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন। অন্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন কয়েক বছর বা দশক আগে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান। তিনি অনিবন্ধিত অভিবাসী ও অনুপ্রবেশকারীদের সমালোচনাও করেছেন।
গত মাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, কমলা হ্যারিসকে হোয়াইট হাউসের সীমান্তনীতির জন্য বিচারের আওতায় আনা উচিত। ধর্ষণ, লুটপাট, চুরি, লণ্ঠন ও হত্যাকাণ্ডের জন্য অনিবন্ধিত অভিবাসীদের ‘পশু’ বলা ডাকা উচিত বলেও মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তারা আপনার রান্নাঘরে ঢুকে আপনার গলায় ছুরি চালিয়ে দেবে।’
ট্রাম্প হাইতি থেকে বৈধ বাসিন্দাদের নির্বাসনের হুমকিও দিয়েছিলেন। তাঁরা ওহাইওতে পারিবারিকভাবে পোষা প্রাণী খেয়ে ফেলেন বলে বিতর্কিত দাবির পুনরাবৃত্তিও করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গত বছরের ডিসেম্বরে তিনি দাবি করেন, অভিবাসীরা ‘আমাদের দেশের মাটিকে বিষাক্ত করে তুলছে।’ এ মন্তব্যের জন্য সে সময় তাঁকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছিল।
২০২৩ সালের শেষ নাগাদ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার হার রেকর্ড মাত্রায় বেড়ে যায়। দেশটির অনেক ভোটারের কাছে অভিবাসনসংক্রান্ত সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
