‘হঠাৎ গুলির শব্দ এরপর দরজায় ধাক্কা, ভয়ে আঁতকে উঠি’
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
‘তখন রাত সাড়ে ৩টা। হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে গেল। পর পর তিনটা বিকট শব্দে ঘরসহ কেঁপে উঠলাম। প্রায় ২০ মিনিট ধরে চলে গোলাগুলি। আতঙ্কে খাটের ওপর বসে রইলাম। কী করব বুঝতেছিলাম না। এমন সময় হঠাৎ দরজায় ধাক্কা। ভয়ে আঁতকে উঠি। ভয়ে ভয়ে দরজা খুলে দেখি র্যাবের অনেক লোকজন। তাদের দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তারা বলল, পাশের বাড়িতে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি হচ্ছে। এখনই বেরিয়ে আসুন। এতে একটু ভরসা পাই।’
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এভাবেই রাতভর আতঙ্কে কাটানোর বর্ণনা দিচ্ছিলেন জঙ্গি আস্তানার পাশের বাড়ির বাসিন্দা মো. হারুন-অর-রশিদ।
দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলার মেট্রো হাউজিং এলাকার একটি বাড়িতে নাশকতার পরিকল্পনায় কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব-২ এর একটি আভিযানিক দল।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গুলির পাশাপাশি বোমা বিস্ফোরণের শব্দও ছড়িয়ে পড়ে চারদিকে। এতে আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকায়।
অভিযানের পাশাপাশি রাতভর আশপাশের বাড়ির আতঙ্কিত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় র্যাব সদস্যরা। তাদের একজন হারুন-অর-রশিদ। তিনি বলেন, আতঙ্কে যখন কোনো কিছু বুঝতেছিলাম না তখন র্যাবের সদস্যদেরকে দেখে একটু ভরসা পাই। ওনারা বললেন- এ বাড়ির পাশেই র্যাবের সঙ্গে গোলাগুলি হচ্ছে। আপনারা এখানে নিরাপদ নন, দ্রুত আমাদের সঙ্গে আসুন। পরে ওনাদের সঙ্গে বেরিয়ে নিরাপদে চলে আসি।
তিনি আরও বলেন, সাড়ে ৩টার দিকে ২০ মিনিটের গোলাগুলি আর ৩টা বিকট শব্দে বোমা বিস্ফোরণের পর আর কোনো শব্দ পায়নি। পরে ভোর ৫টার দিকে আবারও বিরাট শব্দে একটা বিস্ফোরণের শব্দ পাই। এটা সবচেয়ে বেশি শব্দের ছিল।
জঙ্গি আস্তানা সম্পর্কে তিনি বলেন, ওই বাড়িটা একটা টিনশেডের একতলা বাড়ি। ওখানে তিনটা পরিবার ভাড়া থাকত। মাসখানেক আগে দুটা পরিবার চলে গেছে। পরে শুধু কেয়ারটেকার আর তার পরিবার থাকে। সপ্তাহখানেক আগে ওই বাড়ির একটা অংশ মসজিদ বানানো হয়েছে। মসজিদের জন্য নতুন একজন ইমাম নিয়োগ দেয়া হয়েছে। তাকে আমরা চিনি না। বাড়িটির মালিক আমার মুখ চেনা। তার নাম আব্দুল ওহাব। তবে তিনি থাকেন কোথায় তা জানি না।
ওই বাড়ির কেয়ারটেকার সোহাগ এলাকায় ডিসের লাইনের কাজ করেন বলেও জানান তিনি।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, এখন সুইপিং চলছে। বম্ব ডিসপোজাল ইউনিট সুইপিং করছে।
সোমবার সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে বাড়িটিতে যান র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট। র্যাব সদস্যরা এ সময় আস্তানা লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবের স্পেশাল ফোর্স ঘটনাস্থল ঘিরে রেখেছে।
ব্যবহার করা হচ্ছে ড্রোন। ড্রোন দিয়ে জঙ্গি আস্তানার ভেতরের ও বাইরের অবস্থা জানার চেষ্টা করছে র্যাব ইনটেলিজেন্স শাখা। আনা হয়েছে অত্যাধুনিক মেশিন, যা দিয়ে দূর থেকে আস্তানার ভেতরের শব্দ ও কথাবার্তা শোনা যায়।
বাড়িটি ঘেরাও করার পরই কেয়ারটেকারসহ তিনজনকে আটক করেছে র্যাব। তারা হলেন- কেয়ারটেকার সোহাগ, সোহাগের বউ মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
