সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরা এলাকার অবরুদ্ধ সড়ক ছেড়ে দিয়েছেন পোশাক শ্রমিকরা। এর ফলে প্রায় ৫ ঘণ্টা পর বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) বিকেল তিনটার দিকে কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।
প্রথমে গার্মেন্টস মালিকপক্ষ ও পুলিশের আশ্বাস সত্ত্বেও শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। পরে কৌশলে শ্রমিকদের পিছু হটাতে সক্ষম হয় পুলিশ।
দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের সামনে থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উত্তরার দিকে এগুতে থাকে। আর সামনের শ্রমিকরা পিছু হটতে থাকেন। এভাবে উত্তরার জসীমউদ্দীন মোড় পর্যন্ত এগিয়ে পুরো সড়ক থেকে শ্রমিকদের হটিয়ে দিতে সক্ষম হয়।
সঙ্গে সঙ্গে পুরো সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং কোথাও শ্রমিকদের আর অবস্থান নিতে দেখা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। এখন পুরো সড়কে যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় কোনো শ্রমিকের হতাহতের খবর পাওয়া যায়নি তবে সকালের শুরুতে দক্ষিণখানের সংঘর্ষের ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।
সোমবার সকাল ১০টার পর থেকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা উত্তরার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিলে অচলাবস্থার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে দুপুর ২টার দিকে বিমানবন্দর গোলচত্বরের সামনে এনা পরিবহনের একটি বাসে আগুন দেয় শ্রমিকরা।
ওই সময় নিপা গার্মেন্টসের মালিক খসরু চৌধুরী পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, সরকারের নতুন মজুরি কাঠামো অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, তা গত কয়েকমাস ধরেই বলা হচ্ছে। আপনারা নতুন কাঠামোতেই বেতন পাবেন। তাই আন্দোলন না করে আপনারা কাজে ফিরে যান।
‘নতুন কাঠামোতে কেউ বেতন দিতে না পারলে গার্মেন্টস বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের অগ্রিম এক মাসের বেতনও নিশ্চিত করা হবে।’
ডিসি নাবিদ কামাল শৈবাল বলেন, সরকারি বেতন-ভাতার জন্য শ্রমিকদের যে দাবি আমরা তার পক্ষে রয়েছি। তবে এ বিষয়কে কেন্দ্র করে কোনো জ্বালাও-পোড়াও করা হলে আমরা পক্ষে থাকবো না। শ্রমিকদের বলবো, আপনারা কাজে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন, সমস্যা সমাধানে আমরা আপনাদের সহায়তা করবো। কিন্তু রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে, আমরা আপনাদের পক্ষে থাকবো না।
এর আগে সকালে দক্ষিণখানের চালাবন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তরার মূল সড়কে অবস্থান নেন শ্রমিকরা।
পুলিশ সূত্র জানায়, বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা প্রায় পুরো উত্তরা এলাকার সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
এদিকে, রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় পুরো সড়কে জটলা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
রোববার (৬ জানুয়ারি) সকাল থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশ ও মালিকপক্ষের মধ্যস্থতায় দুপুর ২টার দিকে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এর দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
