স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, স্যাংকচুয়ারি সিটি হিসেবে পরিচিত শহরগুলো আর কোনো ফেডারেল অর্থায়ন পাবে না। ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর বলে তিনি জানিয়েছেন। তবে কোন কোন খাতে বা ঠিক কোন শহরগুলো কীভাবে প্রভাবিত হবে- সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যদি কোনো স্টেট স্যাংকচুয়ারি সিটি রাখতে চায়, তাহলে তার খরচ তাদেরই বহন করতে হবে।” দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এর আগে এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, স্যাংকচুয়ারি শহরগুলো কার্যত ‘অপরাধীদের আশ্রয়স্থল’ হয়ে উঠেছে। তার ভাষায়, “এগুলো অপরাধীদের রক্ষা করছে। যাদের দেশ থেকে বের করে দেওয়া দরকার, তাদেরই তারা আড়াল দিচ্ছে।” তাই এসব শহরে ফেডারেল অর্থ দেওয়ার যৌক্তিকতা নেই বলে তিনি মন্তব্য করেন।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা ও বাজেট অফিস বিভিন্ন ফেডারেল সংস্থার সঙ্গে সমন্বয় করে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। একই সঙ্গে যেসব স্টেটে অতীতে তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোর অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে।
তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বিচারকরা ফেডারেল তহবিল কেটে নেওয়াকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে বরাবরই সতর্ক অবস্থানে ছিলেন। তবুও ট্রাম্প স্থায়ীভাবে স্যাংকচুয়ারি সিটি ব্যবস্থা বন্ধে আইন প্রণয়নের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
যদিও তিনি নির্দিষ্ট করে কোনো শহরের নাম বলেননি, মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে বর্তমানে ১৮টি স্যাংকচুয়ারি শহরের তালিকা রয়েছে। এর মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফিলাডেলফিয়া ও সিয়াটলের নাম উল্লেখযোগ্য।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অর্থায়ন বন্ধ হলে আবাসন, জনস্বাস্থ্য, জরুরি ব্যবস্থাপনা ও শিক্ষা খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। অভিবাসী ও শরণার্থী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটিতে জননিরাপত্তা দুর্বল করবে এবং স্থানীয় প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
এদিকে স্যাংকচুয়ারি শহরগুলোকে ঘিরে এই ফেডারেল অবস্থান নতুন করে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও কেন্দ্রÑস্টেট সম্পর্ক নিয়ে তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্ক উসকে দিচ্ছে।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
