স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা...
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯
আজ আমাদের লেখা স্বাধীনতা দিবসের সাজ পোশাক নিয়ে। আমাদের সবার কাছে স্বাধীনতা মানেই অন্যরকম অনুভূতি আর ভিন্নরকম আনন্দ। আমাদের আবেগ, ভালোবাসা, হাসি-কান্নার সবটুকু জুড়েই রয়েছে স্বাধীনতা। স্বাধীনতার গৌরব আমরা ধারণ করেছি আমাদের হৃদয়ে। সেই গৌরব, সেই ভালোবাসার কিছুটা যে আমাদের পোশাকেও তা প্রকাশ পায়। স্বাধীনতার দিনে আমাদের পোশাকেও উঠে আসুক প্রিয় পতাকার লাল-সবুজ! লাল আর সবুজ শুধু দুটি রং নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের স্বাধীন দেশ, স্বাধীন জাতিসত্তার গৌরবমাখা ইতিহাস। তাই স্বাধীনতার দিনটিতে লাল-সবুজই হোক আপনার সাজ-পোশাকের সঙ্গী। লাল সবুজকে ঘিরেই প্রকাশ হোক আপনার সৌন্দর্য। আপনার পোশাকের সাথে সাজও যেনো মানানসই হয় সেদিকেও খেয়াল রাখা খুব জরুরী। তাই আসুন আজ জেনে নেই স্বাধীনতা দিবসের সাজ পোশাকের টুকিটাকি।
.jpg?1553486735523)
মেয়েদের সাজ : লাল-সবুজ শাড়ি পরতে পারেন লম্বা হাতের ব্লাউজের সঙ্গে। লাল-সবুজ শাড়ি পরতে না চাইলেও এক রঙা শাড়ির সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সঙ্গে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে আরও সুন্দর লাগবে আপনার স্বাধীনতা দিবসের পোশাক। এছাড়া এক কালারের লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পড়তে পারেন। আবার আপনি চাইলে এই রঙের ম্যাচ বদেও দিতে পারেন।
যারা শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা সালোয়ার-কামিজ অথবা লম্বা কুর্তা পরে নিন। এক্ষেত্রেও উঁচু গলা ও লম্বা হাতা মানানসই হবে। পোশাকে লাল-সবুজ রাখতে না চাইলে রাখুন ওড়না, স্কার্ফ ও গহনায় লাল সবুজ রাখতে পারেন। আর যদি আলাদাভাবে পোশাক কেনা না হয়ে থাকে, তাহলে একটি বড় পতাকা কিনে গায়ে জড়িয়ে নিতে পারেন।
.jpg?1553486747700)
কপালে লাল-সবুজ টিপ পরে দু হাত সাজিয়ে তুলুন লাল-সবুজ চুড়িতে, খোঁপায় পরতে পারেন লাল ফুল। কপালে লাল অথবা সবুজ টিপ। যেহেতু আপনি বাহিরেই দিনটি কাটাবেন, তাই খেয়াল রাখুন যেনো আপনার মেকআপ যেনো বিরক্তির কারণ হয়ে না দাঁড়ায়।
সেক্ষেত্রে একদমই হালকা মেকআপ করুন। শুধু চোখটাকে একটু বেশি প্রাধান্য দিন। মোটা করে কাজল পড়তে পারেন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক। ঠোঁটে অবশ্যই মানানসই হালকা লিপিস্টিক ব্যাবহার করুন।
.jpg?1553486766827)
গলায় পড়তে পারেন। পুঁথি, মাটি, কাঠ বা সুতার মালা। সাথে মিল রেখে কানের দুল, ও অন্যান্য গোহনা। তবে একই উপাদানের সেট হলে দেখতে বেশি ভালো লাগবে। সাথে আঙুলে পড়তে পারেন বড় মেটাল অথবা পাথরের আংটি।
.jpg?1553486778770)
শিশুদের সাজ : শিশুদের উপস্থিতিতেই প্রাণবন্ত হয় উৎসব-আয়োজন। স্বাধীনতা দিবসে তাই শিশুদের জন্য বিভিন্ন বর্ণিল পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো। মেয়ে শিশুদের জন্য পাওয়া যাচ্ছে ফ্রক, সালোয়ার-কামিজ ও শাড়ি এবং ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া ও টি-শার্ট। রংয়ের ক্ষেত্রে পতাকার রং লাল-সবুজের পাশাপাশি বিভিন্ন উজ্জ্বল রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস।
.jpg?1553486787042)
পুরুষের সাজ : পুরুষরা স্বাধীনতা দিবসের ফ্যাশন হিসেবে বেছে নিতে পারেন পাঞ্জাবি বা টি-শার্ট। স্বাধীনতা দিবস সম্পর্কিত বিভিন্ন ডিজাইনের টি-শার্টগুলো। আবার লাল বা সবুজ একটি টি-শার্ট পরে সঙ্গে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে। লাল-সবুজ ব্রেসলেটও ব্যবহার করতে পারেন। লাল-সবুজের সংমিশ্রণের পাঞ্জাবি কিনে নিতে পারবেন বিভিন্ন ফ্যাশন হাউস থেকে। লাল-সবুজ সংগ্রহে না থাকলে শুধু লাল কিংবা শুধু সবুজও পরে নিতে পারেন। এছাড়াও স্বাধীনতা দিবসে জড়িয়ে নিতে পারেন লাল সবুজ রঙের ফতুয়া।
.jpg?1553486795386)
কিছু টিপস : যদি শাড়ি পড়েন তাহলে অবশ্যই আরামদায়ক জুতা বা স্যান্ডেল পরবেন। যদি হিলে অভ্যাস না থাকে তাহলে হিল জুতা না পড়াই ভালো। কারণ একদিন ফ্যাশন ঠিক রাখার জন্য আপনাকে অনেক দিন ভুগতে হতে পারে।
.jpg?1553486805195)
গহনা যেনো খুব ভারি না হয় সেদিকে খেয়াল রাখুন। তাহলে আরামের চাইতে অসুস্থি বেশি হতে পারে।
.jpg?1553486815099)
রোদে বের হলে সানগ্লাস, ছাতা, পানির বোতল সাথে রাখুন। আপনি যেখানেই যান, আপনার উৎসব আনন্দ যেনো অটুট থাকে সেই দিকে খেয়াল রাখুন।
.jpg?1553486824564)
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
