স্বস্তির বাতাস, এলাকায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫
আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। ইতিবাচক সাড়া পড়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোতে। সম্ভাব্য প্রার্থীরা তাঁদের নিজ নিজ নির্বাচনি এলাকায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। শুরু করছেন আনুষ্ঠানিক প্রচারণা ও তৎপরতা। অনেকে নিজ নিজ এলাকার মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার মাধ্যমে তাঁদের নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আজ ও আগামীকাল সরকারি ছুটি। সম্ভাব্য অনেক প্রার্থী এই দুই দিন এলাকায় কাটানোর প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর মধ্যেই দলটি নির্বাচনি ট্রেনে ওঠার আনুষ্ঠানিক বার্তাও দিয়েছে। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণাসংক্রান্ত কিছু বিষয়ে মনঃক্ষুণ্ন হলেও দল তিনটির কোনোটিই জাতীয় নির্বাচনের ঘোষিত সময় নিয়ে আপত্তি করেনি। উপরন্তু তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের ন
গত মঙ্গলবার রাজধানীতে এক সমাবেশে ‘জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের সময়সীমা’ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের এসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার বিষয়টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেন, এর মধ্য দিয়ে রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি আশা করছে, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সব ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতটাই আশ্বস্ত হয়েছেন যে তাঁদের অনেকে আজ শুক্রবার (পবিত্র জুমা) থেকেই এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি তৎপরতা শুরু করতে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ আজ শুক্রবার তাঁর নির্বাচনি এলাকা মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) এলাকায় মসজিদে জুমার নামাজ ও দোয়া-মোনাজাত শেষে এলাকার মুরুব্বিদের সঙ্গে কুশলাদি বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন। একইভাবে প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বাগেরহাট-৩ এলাকার সম্ভাব্য প্রার্থী। এ ছাড়াও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এলাকার সম্ভাব্য প্রার্থী দলের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান তাঁর এলাকায় যাচ্ছেন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে। সম্ভাব্য প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের খালেদ সাইফুল্লাহ সোহেল (ভি
এসব বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে সারা দেশে নির্বাচনি আমেজ তৈরি হচ্ছে। রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও একটা স্বস্তির ভাব দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে জনগণের মাঝে অঘোষিতভাবে যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বিরাজ করছিল- সেটা কেটে গেছে। দুয়েকটি দলের কতিপয় নেতার মধ্যে যে একটা হতাশা ভাব ছিল আশা করি সেটিও ধীরে ধীরে কেটে যাবে। ইতোমধ্যেই তাঁরা নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। আশা করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর নেতৃত্বে সব প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী মধ্য ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে সক্ষম হবেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলের পক্ষ থেকে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে তার আগে নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানিয়ে তিনি বলেন, এজন্য নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন তাঁর দলের পক্ষ থেকে বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায়, তাতে এনসিপির আপত্তির কোনো জায়গা নেই। তবে নির্বাচনের আগেই সরকারকে মাঠপ্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা আরও আগে থেকেই দেশব্যাপী নানা সভা-সমাবেশের মাধ্যমে পরোক্ষভাবে তাঁদের নিজ নিজ দলের নির্বাচনি প্রচারণা এবং ভোট চাওয়া শুরু করেছেন। ফলে দেশে এখন পুরো মাত্রা পেতে চলেছে জাতীয় নির্বাচনের আমেজ। নির্বাচনের স্বস্তির হাওয়া বইছে সর্বত্র।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
