সৌর সেচযন্ত্র কৃষিতে বিপ্লব
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
সূর্যের আলো কাজে লাগিয়ে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামের কৃষক সুলেমান। কয়েকটি সোলার সেচ পাম্প দিয়ে মৎস্য হ্যাচারির পানি, ভ্রাম্যমাণ সোলার সেচ পাম্প দিয়ে পুকুরের পানিসহ বোরো ধানের সেচ কাজ চালাচ্ছেন তিনি। ডিজেল কিংবা বিদ্যুৎ নয়, সূর্যের আলো ব্যবহার করে ভূগর্ভের পানি দিয়ে সেচ কাজ করা হয়। কৃষককে বাঁচাতে অপেক্ষাকৃত স্বল্পমূল্যের ভ্রাম্যমাণ সৌরবিদ্যুৎনির্ভর সেচযন্ত্র উদ্ভাবন করেছেন ঠাকুরগাঁওয়ের কৃষক সুলেমান আলী। তিনি এ পর্যন্ত নিজের চাহিদা পূরণ করে ৩০টি সোলার সেচ পাম্প তৈরি করে বিক্রি করেছেন যা এখন ঠাকুরগাঁওসহ অন্য জেলায়ও ব্যবহার হচ্ছে। বোরো মৌসুমে ডিজেল বা বিদ্যুতের চেয়ে ৪-৫ হাজার টাকা কমে সেচ দিতে পেরে চাষিরাও খুশি।
সুলেমান আগে সোলার আইপিএস তৈরি করতেন। সৌর সেচযন্ত্র চালু হওয়ার পর তিনি এই প্রযুক্তি আরও সহজলভ্য করতে কাজ শুরু করেন। তিনি নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে তৈরি করেন সৌর সেচ পাম্প। ১০টি সৌরকোষ একত্রে সংযুক্ত করে তৈরি করা হয়েছে সৌর প্যানেল। প্রতিটি সৌরকোষের ধারণক্ষমতা ২৫০ ওয়াট। ওই সৌর প্যানেলের ওপর সূর্যের আলো পড়তেই ভোল্টেজ তৈরি হয় এবং সংযুক্ত তারের মাধ্যমে এটি থেকে পাওয়া যায় বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়ে চলে ৩ হর্স পাওয়ারের একটি পাম্প। এই যন্ত্র দিয়ে সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জমিতে সেচ দেওয়া যায়। সূর্যের তাপ যত বাড়ে পানির গতি ততই বাড়ে। ২৫০০ ওয়াটের সৌর প্যানেল দিয়ে মিনিটে ৭০০ লিটার পানি ওঠে। ১ ওয়াট সৌরকোষের দাম পড়ে ৪০ টাকা। সে হিসাবে ২৫০০ ওয়াটের দাম পড়ে ১ লাখ টাকা। পানির পাম্প ও সোলারের অবকাঠামো তৈরিতে ব্যয় ৩০ হাজার টাকা। একটি সৌর সেচযন্ত্র তৈরিতে খরচ পড়ে ১ লাখ ৩০ হাজার টাকা। তিনি প্রতিটি পাম্প বিক্রি করছেন ১ লাখ ৬০ হাজার টাকা। চাষিরা জানান, বিদ্যুৎচালিত নলকূপ দিয়ে সেচ দিতে কার্ডে অগ্রিম টাকা রিচার্জ করতে হয়। লোডশেডিংয়ের কারণে সেচ দিতে না পারলে বোরো ধানের ক্ষতি হতো। সোলার পাম্পে পানি তুলতে এক টাকাও লাগে না। একবার ক্রয় করলে আর কোনো খরচ নেই। উদ্ভাবক সুলেমান জানান, সরকার যদি আমার সৌর সেচযন্ত্র কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারে, তাহলে বিদ্যুৎ ও ডিজেলের ওপর কৃষককে নির্ভর করতে হবে না। এতে পরিবেশও ঠিক থাকে। সরকার ঋণের ব্যবস্থা করলে আমি সারা দেশে কমমূল্যে সৌর সেচযন্ত্রটি বাজারজাত করতে পারব। আগে ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে বোরো ধান আবাদ করতে একর প্রতি খরচ হতো ৭-৮ হাজার টাকা। এখন একর প্রতি ৩ হাজার টাকা ব্যয় হবে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, সুলেমান আলীর উদ্ভাবনটা আমাকে তাক লাগিয়ে দিয়েছে। এই সৌর সেচযন্ত্রটি কৃষক ব্যবহার শুরু করেছে।
এতে ডিজেল বা বিদ্যুৎ লাগে না। কম খরচে কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক ব্যবহার করতে পারছে। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
