সেই মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়া মার্কিন সেনা অ্যারন বুশনেলের প্রতি সম্মান জানিয়ে তার নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার জেরিকো শহরে।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, রবিবার সড়কটি উদ্বোধন করেছেন জেরিকোর মেয়র আবদুল করিম সিদর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমরা তাকে চিনতাম না, তিনিও আমাদের চিনতেন না। আমাদের মধ্যে কোনো সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বন্ধন গড়ে ওঠেনি; কিন্তু একটি জায়গায় আমরা এক সেটি হলো স্বাধীনতার প্রতি ভালোবাসা এবং (গাজায়) হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন ২৫ বছর বয়সি অ্যারন বুশনেল।
গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেন তিনি। এই ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অ্যারন বলেন, তিনি কোনোভাবেই গাজায় গণহত্যাকারীদের অংশ হবেন না এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা আন্দোলনকে তিনি সমর্থন করেন। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর তিনবার চিৎকার করে ‘ফিলিস্তিন স্বাধীন হোক’ স্লোগান দিয়ে নিজ গায়ে আগুন ধরিয়ে দেন অ্যারন। গুরুতর আহতাবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অ্যারনের।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখন্ডে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। বিরল সেই হামলার জবাবে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনীও। ইসরায়েলি সেনাদের গত পাঁচ মাসের অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার। এই নিহতদের অধিকাংশই নারী-শিশু ও বেসামরিক লোকজন।
ইসরায়েলের এই নৃশংস হামলা যখন যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ পশ্চিমা দেশের সরকারের সমর্থন পাচ্ছে, তখনই বিশ্ব জুড়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন গাজার বাসিন্দারা। প্রাচ্য থেকে সুদূর পাশ্চাত্য ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন তারা। এই সাধারণ মানুষের কাতারেই যোগ দিয়েছিলেন বুশনেল। জেরিকো শহরের বাসিন্দারা অ্যারন বুশনেলের আত্মত্যাগকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতির সবচেয়ে শক্তিশালী প্রকাশ হিসেবে দেখছেন। শহরের অন্যতম কাউন্সিলর আমানি রায়ানের জন্ম ও বেড়ে ওঠা গাজায়। ১৯ বছর বয়সে পড়াশোনার জন্য পশ্চিম তীরে এসে সেখানেই স্থায়ী হন তিনি।
আমানি রায়ান বলেন, ‘তিনি (অ্যারন) তাঁর সবচেয়ে মূল্যবান সম্পদ উৎসর্গ করেছেন। গাজার শিশুদের জন্য এই মানুষটি নিজের সব কিছু দিয়ে গেছেন। প্রসঙ্গত, জেরিকো বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। কয়েক বছর আগে জাতিসংঘ ভিত্তিক সংস্থা বিশ্বের এমন ২৯টি এলাকার তালিকা তৈরি করেছে, যেগুলোতে প্রাগৈতিহাসিক কাল বা পাথরযুগ থেকে মানুষ বসবাস করে আসছে। সেই তালিকায় রয়েছে জেরিকোর নাম। শহরটিতে একটি পাথরের টাওয়ার রয়েছে, যেটির বয়স কম করে হলেও ১০ হাজার বছর। জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও রয়েছে এই শহরটি।
এই শহরের দক্ষিণেই অ্যারন বুশনেল সড়কটি। বাসাবাড়ি আর উদ্যান মিলিয়ে এলাকাটি সব সময় জমজমাট থাকে। ঘোড়দৌড়সহ নানা খেলার আয়োজন করা হয়। অ্যারন বুশনেল সড়কটি মাহমুদ দারবিশ সড়কের একটি শাখা। মাহমুদ দারবিশ ফিলিস্তিনের জাতীয় কবি। রায়ান বলেন, ‘এখানে অ্যারন বুশনেল আর মাহমুদ দারবিশ একসঙ্গে মিলিত হয়েছেন। দুজনই ফিলিস্তিনের গল্পের পাতায় শক্তিশালী দুটি নাম।’
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
