সুদান-দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৫২
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪
আফ্রিকার দুটি দেশ সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় ৫২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একাধিক নারী ও শিশুও রয়েছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন। সোমবার (২৯ জানুয়ারি) উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা পৃথক প্রতিবেদনে বলা হয়, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিতর্কিত অঞ্চল আবেইতে হামলা ও সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। সুদান ও দক্ষিণ সুদান উভয়ই তাদের যৌথ সীমান্তে অবস্থিত তেল সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে।
এক বিবৃতিতে আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানিয়েছেন, শনিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা আবেইতে ঢুকে হামলা চালান। সীমানা বিরোধ কেন্দ্র করে ২০২১ সাল থেকেই এ ধরনের হামলা চলছে ও সর্বশেষ এই হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএ’র একটি ঘাঁটিতেও হামলা চালানো হয়। আক্রমণটি প্রতিহত করার সময় দুঃখজনকভাবে ঘানার একজন শান্তিরক্ষী নিহত হন। নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটায় আবেইতে কারফিউ জারি করা হয়েছে।
বুলিস কোচ আরও বলেন, ওয়ারাপের ডিনকা যুবক ও নুয়ের জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনী আবেইতে ডিনকাস ও নুয়েরদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। এখন হামলা-সহিংসতার পর শত শত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএ’র ঘাঁটিতে আশ্রয় নিয়েছে।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল জানিয়েছেন, তার সরকার ভয়াবহ এই ঘটনা খতিয়ে দেখতে আবেই প্রশাসনের সঙ্গে যৌথ তদন্তে সমন্বয় ও সাহয্য করবে।
আল জাজিরা জানায়, ডিনকাস ও নুয়েরদের মধ্যে লড়াই শুরু হওয়ার কারণে ২০১৩-২০১৮ সালের মধ্যে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। আর এ গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়া এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
