অবৈধ অভিবাসী রোধ
সিনেটে আটকে গেল সীমান্ত বন্ধের বিল
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১ জুন ২০২৪
সিনেটে আবারো ইমিগ্রেশন বিল বাতিল হলো। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও ইমিগ্রেশন ইস্যুতে সিনেটে একটি বাইপার্টিজান ইমিগ্রেশন বিল উত্থাপন করা হয় গত ফেব্রয়ারিতে। বিলের মূল বিষয় ছিল যুক্তরাষ্ট্রের সীমান্ত পথে অনুপ্রবেশ বন্ধ ও সেখানে রেড এলার্ট ঘোষণা করা। সীমান্তে অবস্থানরত ৩ লাখ বিদেশি যাতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নিজেদের এসাইলাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে না পারে সেই লক্ষ্যেই বিলটি উত্থাপন করা হয়।
এই বিল পাস হলে প্রেসিডেন্ট সীমান্তে রেড এলার্ট ঘোষণা করে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে পারতেন। সিনেট রিপাবলিকানরা ও কয়েকজন ডেমোক্র্যাট গত ২৩ মে দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে এসাইলাম প্রার্থী অভিবাসীদের সংখ্যা কমানোর এ বিল বাতিল করেছে। বাইপার্টিজান গ্রুপের সদস্য সিনেটর সেন্স জেমস ল্যাঙ্কফোর্ড (রিপাবলিক্যান), সিনেটর ক্রিস মারফি (ডেমোক্র্যাট) এবং সিনেটর ক্রিস্টিন সিনেমা (স্বতন্ত্র) যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে বিলটি সিনেটে উত্থাপন করেছিলেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তর জাতীয় নিরাপত্তা পরিপূরকের অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিম সীমান্ত বন্ধ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জরুরী ক্ষমতা প্রদান করে বিলটি উপস্থাপন করা হয়। গত ২৩ মে বেশিরভাগ সিনেট ডেমোক্র্যাট সীমান্ত বিলের উপর বিতর্ক শুরু করার জন্য পদ্ধতিগত ভোটকে সমর্থন করেন। কিন্তু এটি ৪৩-৫০ ভোট বাতিল হয়। বিলটি প্রসেস করার জন্য ৬০ ভোটের দরকার ছিল।
দুই দলের সিনেটরদের দ্বারা উপস্থাপন করা এই বিলটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেন, ইজরায়েল এবং অন্যান্য মার্কিন মিত্রদের জন্য একটি বিদেশী সহায়তা প্যাকেজের সাথে যুক্ত ছিল এই বিলটি। অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা এই বছরের নির্বাচনের অন্যতম প্রধান বিষয় হয়ে হয়ে উঠেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ইমিগ্রেশন ইস্যুটি প্রাধান্য পাবে। ডেমোক্র্যাটরা তা নিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে। বাইডেনের গত সাড়ে ৩ বছরের শাসনামলে প্রায় ৫ লঅখ অবৈধ অভিবাসী সীমান্ত পথে প্রবেশ করেছে। যা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ভাষনে এই বিলের বিরোধিতা করেছেন। এর পরপরই হাউস স্পিকার মাইক জনসন বিলটিকে ‘মৃত’ বলে অভিহিত করেছেন। ভোটে বিলটি প্রত্যাখাত হলে সিনেট মেজোরিটি লিডরি চ্যাক শুমার বলেছেন, এতে প্রমানিত হলো রিপাবলিকানরা সীমান্ত সম্যার সমাধান চায় না। তারা ইস্যুটি নিয়ে নির্বাচনী মাঠ গরম করতে চায়।
সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, আমরা প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদ শেষের কাছাকাছি চলে এসেছি। দক্ষিণ সীমান্ত সুরক্ষিত করতে আমেরিকান জনগণের প্রতি তিনি ধৈর্য ধরার আহবান জানান।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস গত ২৭ মে বলেছেন, এই বিলে এসাইলাম প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন এবং কঠোর করার প্রস্তাব ছিল। প্রেসিডেন্ট অবৈধদের বহিষ্কারে অধিকতর ক্ষমতা পেতেন। সীমান্ত সমস্যাকে জিইয়ে রেখে রিপাবলিকানরা রাজনীতি করতে চায়। চারজন ডেমোক্র্যাট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সও বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
