সিআইএর এজেন্ট ছিলেন কিমের ভাই
প্রকাশিত: ১১ জুন ২০১৯
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রয়াত সৎ ভাই কিম জং ন্যাম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ছিলেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। ২০১৭ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে কিম জং ন্যামকে হত্যা করা হয়। খবর পার্স ট্যুডে।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে কিম জং ন্যামের এক ধরনের যোগাযোগ ছিল।
তবে উত্তর কোরিয়ার নেতার সৎ ভাইয়ের সঙ্গে যোগাযোগ রেখে সিআইএ যুক্তরাষ্ট্রের কোনো উপকার করতে পেরেছে কিনা তা নিয়ে মার্কিন দৈনিকটি সংশয় প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কোনো ধরনের ক্ষমতা ছিল না প্রয়াত ন্যামের। কাজেই তার পক্ষে উত্তর কোরিয়ার কোনো গোপন তথ্য সিআইএর হাতে তুলে দেয়া সম্ভব ছিল না।
কিম জং ন্যামের হত্যাকাণ্ডের তদন্তকারী মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তা গত বছর আদালতে জানান, উত্তর কোরিয়ার নেতার এই সৎ ভাই নিহত হওয়ার চারদিন আগে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের একটি হোটেলে একজন মার্কিন নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই মার্কিন নাগরিক কোনো গোয়েন্দা কর্মকর্তা হয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কিম জং ন্যামকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রাসায়নিক প্রয়োগ করে হত্যা করা হয় বলে নিশ্চিত করে মালয়েশিয়ার পুলিশ। ন্যামকে হত্যায় ভিএক্স নার্ভ এজেন্ট নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যাকাওগামী একটি বিমানে চড়ার প্রস্তুতিকালে ন্যামের ওপর হামলা চালায় দুই নারী। এতে নিহত হন তিনি। তারা কিমের মুখে এক ধরনের তরল মেখে পালিয়ে যান। হামলার পর বিমানবন্দরের কর্মকর্তারা ন্যামকে সাহায্য করতে এগিয়ে আসেন। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কে হচ্ছেন বিএনপির মহাসচিব?
- `গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
- আলোচিত মুখগুলো বাদ
- শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত
- দুই মাসেই সরকার চ্যালেঞ্জের মুখে
- আজকাল ৯১৯
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
