সাড়ে তিন বছরে কাজ হয়েছে মাত্র ৪ ভাগ!
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে সুপার স্পেসালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের মেয়াদ চার বছর। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন বছর শেষ হয়ে গেছে। কাজের অগ্রগতি মাত্র চার শতাংশ।
প্রকল্পের এই মন্থর গতি দেখে ক্ষোভ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মন্থর গতির কারণ ব্যাখ্যা দিতে প্রকল্প পরিচালককে কমিটির পরবর্তী বৈঠকে হাজির হতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুমিত হিসাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, আরও কিছু আলোচ্যসূচি থাকলেও আজকের বৈঠকে সুপার স্পেসালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্প নিয়েই শুধু আলোচনা হয়। কোরিয়ান সরকারের সহায়তায় এই হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ২০১৬ সালের জানুয়ারিতে এই প্রকল্প শুরু হয়। মেয়াদ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উত্তর পাশের তিন দশমিক ৮ একর জমির নির্মিত হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতালটি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৬৬ কোটি টাকা। অগ্রগতি প্রতিবেদনে দেখা যায়, এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ৪ ভাগ। কেন এই অবস্থা বৈঠকে কেউ এর যথাযথ জবাব দিতে পারেননি। বৈঠকে ওই প্রকল্পের পরিচালক চিকিৎসক জুলফিকার রহমান খান উপস্থিত ছিলেন না। একজন চিকিৎসককে অবকাঠামো নির্মাণ সংক্রান্ত প্রকল্পের পরিচালক নিয়োগ করায় কমিটি ক্ষোভ প্রকাশ করে।
বৈঠক শেষে অনুমিত হিসাব কমিটির সভাপতি আব্দুস শহীদ প্রথম আলোকে বলেন, চার বছরের প্রকল্পের প্রায় সাড়ে তিন বছর চলে গেছে। কাজ হয়েছে ৪ ভাগ, বাকী ৯৬ ভাগ কাজ কীভাবে হবে—কমিটি তা জানতে চেয়েছে। প্রকল্প পরিচালক বৈঠকে না থাকায় কেউ যথাযথ তথ্য দিতে পারেননি বা জোরালোভাবে কোনো কিছু খণ্ডন করতে পারেনি। সমস্ত প্রক্রিয়া শেষ করার উদ্যোগ কীভাবে নেওয়া হবে এবং প্রকল্পের বিস্তারিত তথ্য আগামী দুই মাসের মধ্যে কমিটিকে জানাতে বলা হয়েছে এবং প্রকল্প পরিচালককে বৈঠকে উপস্থিত থেকে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
আবদুস শহীদ বলেন, এই প্রকল্পের পরিচালক একজন চিকিৎসক। প্রায় প্রকল্পে দেখা যায়, পরিচালক দক্ষ বা অভীজ্ঞ নন। সরকারের উদ্যোগের অভাব নেই। দেখতে হবে প্রকল্প পরিচালকদের উদ্যোগ কতটুকু। কমিটি যে কোনো প্রকল্পে প্রকল্প সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে প্রকল্প পরিচালক নিয়োগ করার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, বজলুল হক হারুন, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়সা খান উপস্থিত ছিলেন।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
