সাদমানের সঙ্গীর খোঁজেই দল ঘোষণায় যত দেরি!
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টের (৫-৯ সেপ্টেস্বর) দল ঘোষণা ৩০ আগস্টের মধ্যেই হয়ে যাবে।
আজ (সোমবার) অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মিডিয়ার সামনেও সে কথাই জানালেন, ‘টেস্ট দল নিয়ে আমাদের প্রাথমিক একটা বৈঠক হয়েছে অধিনায়ক এবং কোচের সঙ্গে। আমরা মোটামুটি একটা চিন্তাভাবনা করেছি যে কেমন হতে পারে, আমরা একটু সময় নিচ্ছি যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা। সম্ভবত ৩০ কিংবা ৩১ তারিখে আমরা স্কোয়াড ঘোষণা করবো।’
কত জনের স্কোয়াড হবে? বাশারের জবাব, ‘যেহেতু একটা মাত্র টেস্ট ম্যাচ তাই ১৪ জনই দেয়ার কথা। তবে আমাদের কোনো খেলা নেই এ সময়ে, তাই ১-২ জন বাড়তি যোগ করতে পারি যারা হয়তো ওয়ানডে খেলবে, টেস্ট খেলবে না। সেক্ষেত্রে আমরা ১-২ জনকে যোগ করতে পারি যেন দলের সঙ্গে থাকল, প্র্যাকটিস করলো। তবে এখনও সিদ্ধান্ত নেইনি। ১৪-১৫-১৬ যেকোনো জনের দল হতে পারে। ঘরের মাঠে যেহেতু খেলা ১-২ জন বাড়তি নিতে পারি দলের সঙ্গে অনুশীলন করার জন্য।’
নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই। তাহলে ওপেন করবেন কে কে? এ প্রশ্নের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার কারো নাম বলেননি। তার ব্যাখ্যা, ‘তামিম তো আমাদের হয়ে অনেকদিন ধরে খেলছে। আমাদের সব থেকে অভিজ্ঞ এবং প্রমাণিত ভাল ও সফল খেলোয়াড়। সঙ্গে আমরা সাদমান ইসলামকে রেখেছিলাম সেও ভাল করেছে। তবে তার সঙ্গী কে হচ্ছে, সেটা আমরা এখনো চিন্তা করিনি। আমাদের আলোচনা চলছে যে নতুন কাওকে দেখবো নাকি ভবিষ্যতের কথা ভেবে আমরা নতুন উদ্বোধনী জুটি দেখবো।’
অভিজ্ঞতার সঙ্গে-তারুণ্যের মিশেল? নাকি নবীন-তরুণে সাজানো হবে উদ্বোধনী জুটি? এ প্রশ্নের জবাবে বাশার অনেক কথার ভিড়ে স্বীকার করেন, সেটা ঠিক করতেই খানিক দ্বিধা-সংশয়ে আছেন তারা। আর দল ঘোষণায় দেরিও সে কারণেই।
বাশারের ভাষ্যে, ‘আপনারা জানেন যে সাদমান কয়েকটি সিরিজ ধরে দলের সঙ্গে আছে, খারাপ করেনি। কিন্তু এখনো সে তরুণ। সে মাত্র শুরু করেছে এতো অভিজ্ঞ নয়। যেহেতু তামিম সঙ্গে ছিল ওর ওপর চাপ এতোটা ছিল না। তাই ওর উপরে চাপ দিয়ে একদম নতুন করে শুরু করবো কিনা সেটা চিন্তা আছে। আবার হয়তো পুরনো কাউকে নিলাম যেন একজন তরুণ এবং একজন অভিজ্ঞ কেউ থাকলো। এগুলো বিষয় নিয়েই আমরা চিন্তা করছি যে জন্য স্কোয়াড ঘোষণা করতে একটু দেরি হচ্ছে আমাদের।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
