সাইফকে হারিয়ে শীর্ষেই রইল কিংস
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
শুরুতে সাইফ স্পোর্টিং গোল করে চমকে দিয়েছিল। এরপর বসুন্ধরা কিংসের আধিপত্য এবং গোলের জোয়ারে সেটা শেষ পর্যন্ত চমক হয়েই থাকে। তিন বিদেশির গোলে স্বাধীনতা কাপজয়ীরা ৩-২ গোলে সাইফকে হারিয়ে ধরে রাখে শীর্ষস্থান। অপরাজিত কিংসের ১১ খেলায় ১০ জয় ও এক ড্রয়ের সুবাদে ৩১ পয়েন্ট। তাদের ঠিক পেছনে ১১ খেলায় ২৭ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর। প্রথম লেগে দুই দলেরই বাকি আছে একটি করে ম্যাচ। সেটি হারলেও কিংস শীর্ষস্থানে থেকে শেষ করবে প্রিমিয়ার লিগের প্রথম লেগ।
নীলফামারীতে সাইফের গোলটি ছিল মৌচাকে ঢিলের মতো। সেটি খেয়েই তেড়েফুঁড়ে উঠে বসুন্ধরা কিংস প্রথমার্ধেই ৩-১ গোলের লিড নেয়। ম্যাচও যেন শেষ হয়ে যায় ওখানে। কিংসের টেকনিক্যাল ম্যানেজার যোবায়ের নিপুও মনে করেন প্রথমার্ধেই তাদের ম্যাচ জেতা হয়ে যায়, ‘গোল খেতেই পারে। খাওয়ার পর কোনো চাপ নেয়নি আমাদের ছেলেরা। কারণ তারা জানে, পিছিয়ে থেকেও ম্যাচ জেতার ক্ষমতা আছে এই দলের। সেটাও তারা করে দেখিয়েছে প্রথমার্ধে। সেই ধারা বজায় থাকলে দ্বিতীয়ার্ধে আরো গোল হতো। কিন্তু বিরতির পর তারা হালকা মেজাজে খেলেছে, তাই শেষে একটি গোল খেয়ে বসে।’ আসলে ৩-১ গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তাদের গোলের তাড়নাও ছিল না ওরকম।
তবে দলটির পরিণতি বোধ এখন অনেক। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে যেমন গোল খেয়ে পুরো এলোমেলো হয়ে গিয়েছিল, সেটা এখন আর নেই। গতকাল শুরুতে সাইফের গোলের পরও তারা খেলেছে স্বাভাবিক ফুটবল। ৩ মিনিটে সাজ্জাদ হোসেনের কর্নার কিকে কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেসের সাইডভলিতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর শুরু হয় তাদের ম্যাচে ফেরার লড়াই। খেলে আধিপত্য বজায় রেখে। ২৬ মিনিটে মার্কোস ভিনিসিয়াসের দুর্দান্ত শট একবার ফিরিয়ে দেন সাইফের গোলরক্ষক জিয়াউর রহমান। এর মিনিট ছয়েক বাদেই এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করেন চমৎকার এক গোল। ইমন বাবুর লং বলটি ভিনিসিয়াস বুকে নামিয়ে এক ডিফেন্ডারকে বডি ডজে ছিটকে ফেলে বাঁ পায়ে দারুণ ফিনিশ করেন। ম্যাচ ফেরে সমতায়। ৪২ মিনিটে লিড নেওয়ার গোলের উৎসও ইমন মাহমুদ। ডান দিক থেকে এই মিডফিল্ডারের এক ডেলিভারিতে গোলরক্ষক পরাস্ত, এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে হেড করেন। পোস্টের সামনে দাঁড়ানো পাল্টা হেডে কোস্টারিকান বিশ্বকাপার ড্যানিয়েল কলিনড্রেস বল জালে পৌঁছে দেন। বিরতিতে যাওয়ার আগে ইনজুরি টাইমে আরেক বিদেশি বখতিয়ার দুশবেকভের গোলে ৩-১ গোলে লিড নেয় কিংস। মতিন মিয়া ডান দিক ধরে ঢুকে পোস্টের সামনে ঠেললেও প্রথমে ভিনিসিয়াস পড়ে ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে। পরে সেই বল পোস্টে ঠেলেন কিরগিজস্তানের এই মিডফিল্ডার।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
