সাইক্লোনে অর্থনীতি রক্ষা করে উপকূলীয় বন: গবেষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯
গ্রীষ্মপ্রধান এবং উপ-গ্রীষ্মপ্রধান এলাকার উপকূল রক্ষায় ম্যানগ্রোভ বনাঞ্চলগুলো অবিশ্বাস্য রকমের কার্যকর পরিবেশ ব্যবস্থাপনা হিসেবে কাজ করে। ঘন সবুজ এসব বনাঞ্চল সবচেয়ে বিখ্যাত মাটির ওপরে উঠে আসা এবং দেখতে অদ্ভূত রকমের শিকড়ের জন্য। এসব গাছের শিকড় এত জটিল যে মাছের আবাস হিসেবে কাজ করে। আর এর ওপর ভরসা করে ম্যানগ্রোভ বনাঞ্চলের আশপাশের মৎস্যজীবীরাও তাদের জীবিকা নির্বাহ করে।
তবে এসব লোনাপানির বন মানুষের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আশপাশের সম্প্রদায়গুলোকে বড় ধরনের ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। বিগত বছরগুলোতে যে জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটছে, তাতে যে শুধু বৈশ্বিক উষ্ণতাই বাড়ছে, তা নয়। বরং এর পাশাপাশি সাইক্লোন, হারিক্যান ও তুফানের মতো প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাও বাড়ছে। এর অন্যতম উদাহরণ সাম্প্রতিক সাইক্লোন ফণী। বঙ্গোপসাগরের এই দুর্যোগটি ভারতের ইতিহাসে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ম্যানগ্রোভ বনের গাছপালার শিকড় তীব্র ঝড়ের শক্তি কমিয়ে দেয় এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সাইক্লোনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচায়। তবে বেশিরভাগ মানুষই এসব বনের যথার্থ মূল্যায়ন করতে পারছে না, তেমনি ম্যানগ্রোভ রক্ষায়ও ব্যক্তি পর্যায়ে কোনও সচেতনতা তৈরি হচ্ছে না। এ ব্যাপারে কাজ করার জন্য না আছে জনবল, আর না আছে প্রয়োজনীয় তহবিল।
যুক্তরাষ্ট্রের ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল সায়েন্সেস’-এর ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় আমাদের দরকার একটি বৈশ্বিক নিয়ম, যা সব জায়গায় প্রয়োগ করা যায়। এ ধরনের গবেষণা হওয়া উচিত প্রমাণনির্ভর এবং সরকারের পরিকল্পনা বিভাগ ও অর্থবিভাগের হিসাব করার জন্য যথেষ্ট বিশ্বাসযোগ্য।
‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল সায়েন্সেস’-এর ওই গবেষণায় নেতৃত্ব দেন জ্যাকব হোচার্ড। তিনি এবং তার সহকর্মীরা মিলে ২৩টি দেশের ২ হাজার উপকূলীয় সম্প্রদায় ও ১৯৪টি ম্যানগ্রোভ এলাকার উপাত্ত সংগ্রহ করেন। ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যান থেকে এই গবেষণা প্রতিবেদন করা হয়েছে।
এতে রাতের বেলার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে, ম্যানগ্রোভ বনাঞ্চল কীভাবে একটি এলাকাকে আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। গবেষণায় আরও বলা হয়, সারা পৃথিবীর মোট উপকূলীয় অঞ্চলের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ ম্যানগ্রোভ বনাঞ্চল। অথচ কার্বন অপসারণ করে ১০ থেকে ১৫ শতাংশ। এছাড়া উপকূলীয় অঞ্চলের নীচু ভূমিগুলো সমুদ্রের নীচে তলিয়ে যাওয়া থেকেও রক্ষা করে ম্যানগ্রোভ বনাঞ্চল।
উদাহরণ হিসেবে গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের কথা বলা উল্লেখ করা হয়। বলা হয়, সাগরের পানি কৃষিজমিতে প্রবেশ করায় বাংলাদেশে ধান চাষ দিন দিন অসম্ভব হয়ে উঠছে। ফলে অনেক সম্প্রদায়ই চিংড়ি চাষের দিকে ঝুঁকছে। আবার চিংড়ি চাষ বেড়ে যাওয়ার কারণে ম্যানগ্রোভ বনে অতিরিক্ত জায়গার দরকার হচ্ছে। এতে বনাঞ্চলেরই ক্ষতি হচ্ছে। ফলে স্থানীয় সম্প্রদায়ও ক্ষতির মুখে পড়ছে। এছাড়া ম্যানগ্রোভ বন শুধু চিংড়ি চাষের কারণেই ধ্বংস হচ্ছে না। দূষিত পানির কারণেও এসব বনের ক্ষতি হচ্ছে।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
