‘সরকারের বিরোধিতা করলেই কি দেশদ্রোহী?’
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ৮ জুলাই ২০১৯
মোদি সরকার নিয়ে ফের সরব বলিউডে জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে শাবানা বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেই কথা বলছে, তাকেই দেশদ্রোহী তকমা বসিয়ে দেয়া হচ্ছে। কোন দেশের সরকার নির্ভুল হতে পারেনা। তাকে সমালোচনা শোনার ক্ষমতা রাখতে হবে। কিন্তু ভারতের বর্তমান সরকার সেই সমালোচনা সহ্য করতে পারে না।’
বর্ষীয়ান এই অভিনেত্রী বলেছেন, ‘দেশের স্বার্থে প্রশ্ন তোলা উচিত। সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য সরকার। কিন্তু মানুষের স্বাধীনতা হরণ করা হচ্ছে। স্বাধীনভাবে কথা বলার জায়গাটা বন্ধ করে দেয়া হচ্ছে সুকৌশলে। যদি কেউ কেন্দ্র সরকারের ত্রুটি বা ভুল নিয়ে কথা বলে, তবে কি সে দেশদ্রোহী?
তবে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। কৌশলে নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের দিকেই তার অভিযোগের আঙ্গুল। আগেও একাধিকবার মোদি সরকারের বিরুদ্ধে তাকে সরব হতে দেখা গেছে।
শাবানা আজমি আরও জানান, দেশপ্রেম দেখানোর জন্য কোনও দলের সার্টিফিকেটের দরকার নেই তার। সাধারণ মানুষের কাছে তার অনুরোধ, ভয় না পেয়ে সত্যটা সামনে আনুন। প্রয়োজনে একজোট হয়ে কথা বলুন, প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলুন। কারণ গণতন্ত্রের মৌলিক অধিকার হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতা।
ভারতের মত দেশে নিজেকে গর্বিত মনে করা এই বলিউড অভিনেত্রী বলেন, তিনি ভাগ্যবতী এ কারণে যে তার জন্মস্থানের নাম ভারত। কারণ এ রকম সুন্দর দেশ গোটা বিশ্বের আর কোথাও নেই। তবে রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের কাছে মানবিকতা ও মানুষের প্রয়োজন হারিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পোস্টের শিকার হন শাবানা আজমি। নরেন্দ্র মোদি সরকার ফের ক্ষমতায় আসলে দেশ ছাড়বেন এমন কথা তার নামে প্রচার হয়। তবে সেটি যে ভুল পরে তা জানা যায়।
ইন্ডিয়া ট্যুডের ফ্যাক্ট চেকিংয়ে জানা যায়, শাবানা আজমিকে নিয়ে ভাইরাল হওয়া এই পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। শাবানা আজমি নিজেও সংবাদমাধ্যমকে জানান, তিনি এমন কোনও মন্তব্য করেননি। তার নামে অপপ্রচার করা হচ্ছে। এ ছাড়া তার যে ছবিটি ভাইরাল হয়েছিল সেটিও এক বছরের পুরোনো।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
