সম্ভাব্য মার্কিন হামলায় ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারির প্রস্তুতি
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ থেকে সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। যদি মার্কিন সাম্রাজ্য ভেনেজুয়েলায় সামরিক আক্রমণ চালায়, তবে আমাদের জনগণ, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে।’
এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, মাদুরো ইতিমধ্যে একটি ডিক্রিতে সই করেছেন, যা তাঁকে বিশেষ ক্ষমতা প্রদান করছে। এর মাধ্যমে দেশের পুরো সেনাবাহিনীকে মোতায়েন করতে পারবেন প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীকে জনসেবা খাত ও তেলশিল্প নিয়ন্ত্রণের ক্ষমতাও দেওয়া হবে। ডিক্রির মেয়াদ হবে ৯০ দিন, প্রয়োজনে আরও ৯০ দিন বাড়ানো যাবে।
এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ নৌ বহর মোতায়েনের প্রেক্ষাপটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ স্টিলথ ফাইটার ক্যারিবীয় সাগরে পাঠিয়েছেন। এ ছাড়া পুয়ের্তো রিকোতেও যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে, এই অভিযান মাদক পাচার ঠেকানোর জন্য। তবে জাতিসংঘ ও মার্কিন তথ্য বলছে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের বড় উৎস নয়।
মার্কিন বাহিনী সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলীয় আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি ছোট নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। তারা দাবি করেছে, এগুলো মাদক পরিবহনে জড়িত ছিল। এসব হামলায় অন্তত ১৭ ভেনেজুয়েলান নিহত হয়েছেন। এর জবাবে কারাকাস বলছে, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে ‘অঘোষিত যুদ্ধ’ শুরু করেছে।
এদিকে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ভেনেজুয়েলার মূল ভূখণ্ডেও বিমান হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। কথিত মাদক চক্রগুলোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হতে পারে। তবে মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তাঁর দেশ শান্তিপূর্ণ সম্পর্ক চায়। তিনি আরও দাবি করেন, নৌকা ধ্বংস করতে চালানো মার্কিন হামলা আসলে আদালতের বাইরে হত্যার শামিল।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা যদি যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তবে দেশটিকে অনেক মূল্য দিতে হবে। তবে মাদুরোর মতে, যুক্তরাষ্ট্র পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি হিসেবে ভেনেজুয়েলাকে চাপে ফেলছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ হতে পারে।
- তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ ১১ জেলা, গরমের দাপট বাড়ার শঙ্কা
- ইরান যুদ্ধে হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?
- ওয়াশিংটনে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
- যুগের জিন্নাহ নাহিদ ইসলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী
- ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
- গ্রিনকার্ডের কঠোর নিয়ম বদলাল যুক্তরাষ্ট্র, স্বস্তিতে প্রবাসীরা
- লেবাননের আরো অঞ্চল দখলের নির্দেশ নেতানিয়াহুর
- ৬ নবজাতকের মৃত্যু
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা - নিউইয়র্কে বিদ্যুৎ বিলের চাপ কমাতে ২০০ ডলারের রিবেট চেক
- কোহলির হাত ধরে ফের আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু
- ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প
- আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- বিক্রি না হওয়ায় পুঁতে ফেলা হলো দেড় শতাধিক চামড়া
- উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম!
- কওমি শিক্ষার্থীদের হুমকিতে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী
- বার্ধক্য এড়াতে পুতিনের ২৬ বিলিয়নের প্রকল্প, যা থাকছে
- হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩
- মাইন আতংকে যুক্তরাষ্ট্র!
- ইউটিউবেই দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ
- ১৫ কোটি টাকার নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
- টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
- সাংবাদিকদের ওপর হামলা করেছে আদ্-দ্বীন হাসপাতালের কর্মীরা
- শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব: প্রধানমন্ত্র
- তারার আলোর বর্ণাঢ্য ঈদ মেলা সম্পন্ন
- অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
- চলে গেলেন মোস্তাফিজুর রহমান সেন্টু
- জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিত আর নেই
- ৩৫তম বর্ণাঢ্য বইমেলার সমাপ্তি
- দেলোয়ারের ২৫টি সম্মাননা লাভ
- ১৯ পদকে মিডিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
