সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠাচ্ছে ইইউ, যা বলল ইসরাইল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ মার্চ ২০২৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সমুদ্রপথে ত্রাণসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সে লক্ষ্যে সমুদ্রপথে একটি করিডোরও চালু করা হচ্ছে জানানো হয়েছে। চলতি সপ্তাহ শেষেই এই করিডোরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানোর কাজ শুরু হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার সাইপ্রাসে বক্তব্যকালে এসব কথা বলেন উরসুলা ভন ডার লিয়েন।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন, একটি দাতব্য গোষ্ঠীর সংগৃহীত ত্রাণের পরীক্ষামূলক চালান শুক্রবার সকালে (স্থানীয় সময়) সাইপ্রাস থেকে গাজার দিকে যাবে। সংযুক্ত আরব আমিরাত এতে সহযোগিতা করছে।
সাইপ্রাসের লারনাকা পরিদর্শনের পর তিনি বলেন, আমরা সাইপ্রাস সামুদ্রিক করিডোরটি ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে একসঙ্গে চালু করছি। আমরা এখন এই করিডোরটি খোলার খুব কাছাকাছি। আশা করছি, এই শনিবার-রোববার এবং আমি আজকে একটি প্রাথমিক চালান চালু করতে দেখে খুব খুশি।
এই ঘোষণা এমন এক সময় দেওয়া হলো যার মাত্র আগের দিনই (বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর জন্য গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণ করবে মার্কিন সামরিক বাহিনী। তবে প্রেসিডেন্টের এ ঘোষণার পর মার্কিন কর্মকর্তারা জানান, বন্দর নির্মাণে কয়েক সপ্তাহ সময় লাগবে।
এদিকে ইসরাইল এই সামুদ্রিক করিডোরকে স্বাগত জানিয়েছে এবং অন্যান্য দেশকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। শুক্রবার তারা বলেছে, সাইপ্রাস থেকে গাজা উপত্যকা পর্যন্ত একটি মানবিক সহায়তা করিডোরকে তারা স্বাগত জানায়। ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র সমর্থিত একটি উদ্যোগ এটি। আগামী রোববার থেকে ইইউ ত্রাণ পাঠানো শুরু করতে পারে বলে আশা করা হচ্ছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত এক্স হ্যান্ডলে বলেছেন, সাইপ্রিয়ট (সাইপ্রাস) থেকে ত্রাণের জাহাজ পাঠানোর উদ্যোগটি ইসরাইলি মান অনুযায়ী নিরাপত্তা পরীক্ষার পরই কেবল গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেবে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
