সমর্থকের বিচিত্র সাজ
প্রকাশিত: ১১ জুন ২০১৯
চলছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। ওয়ানডে ক্রিকেটের সেরা ১০ দল মুখোমুখি হয়েছে একে অপরের। হচ্ছে খেলা, চলছে হিসেব নিকেশ। তবে এত কিছুর বাইরেও বিশ্বকাপের মাহাত্ম্য অন্যখানে। আর সেটি হলো দর্শক উপস্থিতি। আর বিশ্বকাপ উৎসব পূর্ণতা পায় সমর্থকদের রং-বেরংয়ের সাজে।
ফুটবল বিশ্বকাপে আধিক্য দেখা গেলেও ক্রিকেট বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপে মাঠে গড়িয়েছে গোটা পনেরো ম্যাচ। এর মাঝেই বাহারী সাজে দর্শকদের উপস্থিতি আরো বাড়িয়ে দিয়েছে উৎসবের মাত্রা। বিভিন্ন ম্যাচে দেখা গিয়েছে ভিন্ন সাজের সমর্থকদের।

প্রথমেই বলতে হয় বাংলাদেশী সমর্থকদের কথা। মাথায় ঝাঁকড়া চুল লাগিয়ে আর হাতে ঝুনঝুনি লাগিয়ে পুরোটা সময় ধরে টাইগারদের সমর্থন দিয়ে যাওয়ার কথা আসলেই সবার মনে আসবে প্রিয় শাহীন ভাইয়ের কথা।

দেশ হোক বা বিদেশ, জাতীয় দলের খেলা মানেই শাহীন ভাই স্টেডিয়ামে। এছাড়া টাইগার আলী, টাইগার শোয়েবদেরও দেখা গিয়েছে এবারের বিশ্বকাপের মাঠে।

এছাড়া ইংরেজদের বাহারী পোশাকে খেলা দেখতে আসার কথা কে না জানে। তবে এবার আলাদাভাবে নজর কেড়েছে আম্পায়ারের সাজে সেজে আসা দুই ব্রিটিশ সমর্থক।

এরপর বলতে হয় দক্ষিণ আফ্রিকার কিছু তরুণ তরুণীর কথা। তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়েই চলে এসেছে সমর্থন দিতে। অনেকটা বন্য মানুষের মতো পোশাক পড়েই নেচে গেয়ে সমর্থন দিয়ে যাচ্ছে দলকে।

আলাদাভাবে বলতে হয় ভারতীয় সমর্থকদের কথা। তাদের একদল তো নিজেদের চোখের মণির রঙই ভারতীয় পতাকার আদলে করে নিয়েছে। সারা গায়ে ও মুখে পতাকার রঙ মেখে আসা সুধীর তো আছেনই। এছাড়াও বৈচিত্রময় সাজে স্টেডিয়ামে আসছে তাদের বিপুল পরিমাণ দর্শক।
পাকিস্তান আর আফগানিস্তানের সমর্থকরা তো পতাকার পোশাক বানিয়েই চলে এসেছেন স্টেডিয়ামে।
একই ভাবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকাসহ সব দেশের সাপোর্টাররা আসছেন বাহারী সাজে। সমর্থন দিচ্ছেন নিজের দলকে, বাড়াচ্ছেন বিশ্বকাপের সৌন্দর্য্য।

সবচেয়ে বড় ব্যাপার, এক দেশের সমর্থকদের সঙ্গে অন্য দেশের সমর্থকদের রেশারেশির কিছু শোনা যায়নি। উল্টো বিভিন্ন সময় গলায় গলা মিলিয়ে, হাত হাত রেখে আনন্দ করতে দেখা গিয়েছে সবাইকে। সবাই যেনো ভাই-ভাই, সবাই যেনো পরম আত্মীয়।
বিশ্বকাপের সফলতা তো এখানেই। পৃথিবীর সবাইকে নিয়ে একসাথে চলা, পাশাপাশি একসঙ্গে মিলে থাকা এসবের পরিপূর্ণ সার্থকরূপ দেখা যায় বিশ্বকাপে। যেখানে খেলায় জয় পরাজয়ের চেয়ে বড় হয়ে ওঠে পরস্পরের ভ্রাতৃত্ববোধ।
এখানেই জয় হয় বিশ্বকাপের, জয় হয় ক্রিকেটের।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
