সন্ত্রাসের অভয়ারণ্য জামাইকা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫
#আবারও বাংলাদেশি ব্যবসায়ি রক্তাক্ত
জ্যামাইকা হিল সাইডে আবারও এক বাংলাদেশির ওপর হামলা করা হয়েছে বলে জানা গেছে। জ্যামাইকা হিলসাইডের মোবাইল ফোন ব্যবসায়ি মাসুমকে বুধবার রাত ১০টায় ৬-৭ জন দুর্বৃত্ত ঘিরে ধরে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দোকান থেকে এ সময় নিজ বাসায় ফিরছিলেন। স্থানীয় ভুক্তভোগিরা অভিযোগ জানিয়ে বলেন, এমন সহিংস ঘটনা দিনের পর দিন জ্যামাইকা এলাকায় বাড়ছে। তবে অনেক ভুক্তভোগি পুলিশি ঝামেলা এড়াতে নানা ঝামেলার ঘটনার পর সবকিছু চেপে যান। জ্যামাইকা ১৬৯ স্ট্রিটে এই ঘটনার কয়েকদিন আগেই ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে গাড়ী ঘুরাবার সময় চালকের দায়িত্বহীনতায় গাড়ির নিচে পড়ে আহত হন একজন বাংলাদেশি বৃদ্ধ (৬৯)। তিনি সিলেট এলাকার বাসিন্দা এবং জ্যামাইকা হিল সাইডে ছেলের বাসায় বসবাস করেন। রাস্তা পার হবার সময় একটি বেপরোয়া গাড়ী সিগনাল অমান্য করে দ্রুত গতিতে গাড়ীটি ঘুরাবার সময় ওই পথচারি বৃদ্ধের ওপর উঠিয়ে দিলে প্রধান সড়কেই তিনি আহত হন। হিলসাইড এলাকায় রাতে গাড়ী পার্কিং করা ঝুকিপূর্ণ বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান ‘আজকাল’কে বলেন, জ্যামাইকা হিল সাইডের ১৬৪ স্ট্রিট থেকে শুরু করে ১৭০ স্ট্রিট পর্যন্ত রাস্তার ওপর ডাবল পার্র্র্কিং করায় মানুষ চলাচলে নানা সমস্যা দেখা দিয়েছে। ফুটপাথে ঠাসা থাকে দোকানের পসরা, রেস্টুরেন্টে বাসি খাবার বিক্রি, পাশেই সারিসারি ডাবল পার্কিং করা গাড়ী, ময়লা আবর্জনায় দুর্গন্ধময় পরিস্থিতি প্রতিদিন মোকাবিলা করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উদ্বেগ বাড়িয়েছে। যেখানে মোবাইল ফোন ব্যবসায়ি মাসুমকে আহত করা হয়েছে সেই এলাকায় ২০২৪ সালে দুর্বৃত্তদের হামলায় দুইজন বাংলাদেশি নিহত হন বলে জানা যায়। তাদের একজন আহত অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। তিনি হামলাকারী এক দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে গিয়ে স্থানীয় সেলুনে (মান্নান গ্রোসারির পাশে) আশ্রয় নিলে তাকে দেখতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন। এলাকায় গাড়ী চুরি, গাড়ীর চাকা খুলে নেয়ার মতো ঘটনা অহরহ ঘটছে। ভুক্তভোগিরা জানান, এসব নিয়ে পুলিশকে জানালে দ্রুত কোন সাড়া মিলছে না। জ্যামাইকা কমিউনিটিতে বিভিন্ন সামাজিক সংগঠন থাকলেও তারাও কোন সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেন না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ফলে রাতে গাড়ী পার্কিং করে বাসায় ফেরার পর সবাইকে উদ্বিগ্ন অবস্থায় থাকতে হয়। পরদিন অক্ষত অবস্থায় গাড়ীটি পাওয়া যাবে কি-না। জ্যামাইকার ভুক্তভোগিরা অচিরেই এই অবস্থা থেকে মুক্তি কামনা করেন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
