সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২ মে ২০২৬
মুক্তিযুদ্ধে রাজাকারদের নিষ্ঠুরতার জন্যে জাতীয় সংসদে জামায়াতে ইসলামীকে দায়ী করে সরব এখন বিএনপি। জাতীয় সংসদে বিএনপি’র একাধিক এমপি প্রায় অভিন্ন সুরে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধকালে জামায়াতের ভূমিকার জন্যে তাদেরকে ধিক্কার জানান। বিএনপি এমপিদের বক্তব্য ছিলো আক্রমনাত্মক। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সুযোগ নিয়ে কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এমপি ফজলুর রহমান তার স্টাইলে বক্তব্য রাখেন। এছাড়াও, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল প্রায় একই সুরে বক্তব্য রাখেন। প্রায় একই ভাষায় বক্তব্য রেখেছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধকালের ভূমিকার মতো স্পর্শকাতর ইস্যুতে হঠাৎ টার্গেট করলো কেন এই প্রশ্নে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ড. মুহাম্মদ ইউনূসের শাসনকালে অনেকে মুক্তিযুদ্ধকে চব্বিশের আন্দোলনের সঙ্গে তুলনা করেন। বিএনপি নেতারা এই তুলনাকে সঠিক নয় বলে মনে করেন। এ প্রসঙ্গে ফজলুর রহমানের বিখ্যাত মন্তব্য হলো, ‘হিমালয়ের সঙ্গে টিলার তুলনা করবেন না’।
গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তিনি বলেন, কোনও মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। তিনি আরও যোগ করেন যে, কোনও শহীদ পরিবারের সদস্য যদি জামায়াত করে, তবে সেটি একটি ডাবল অপরাধ। বিরোধী দলীয় নেতা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করায় তিনি তীব্র সমালোচনা করেন। ৫ আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনকে শ্রদ্ধা জানালেও তিনি এটিকে বিপ্লব বলতে নারাজ। বরং একে গণঅভ্যূত্থান হিসাবে অভিহিত করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সমুদ্রের মতো গভীর, যার সাথে অন্য কিছুর তুলনা চলে না। এক মাসের আন্দোলনের সাথে নয় মাসের মুক্তিযুদ্ধের তুলনা করাকে তিনি “হিমালয়ের সঙ্গে টিলার” বা “প্রশান্ত মহাসাগরের সাথে কুয়ার” তুলনা করেন। তার মতে, এ ধরনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়। তিনি বলেন, জামায়াতে পূর্ব পুরুষরা বাংলাদেশ চায়নি এবং তারা কখনই রাজনৈতিক যুদ্ধে জয়ী হতে পারবে না। তিনি একটি রুপক ব্যবহার করে বলেন, যতদিন রয়েল বেঙ্গল টাইগার বেঁচে থাকবে, ততদিন মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনওদিন জয়লাভ করতে পারবে না।
ফজলুর রহমানের এসব বক্তব্যের সময় জামায়াতের বিরোধী দলীয় সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ ও হইচই শুরু করেন। ফলে সংসদ প্রায় ১০ মিনিটের জন্য অচল হয়ে পড়ে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি শান্ত করতে এক পর্যায়ে দাঁড়িয়ে যেতে বাধ্য হন। তিনি সংসদ সদস্যদের সংযত হওয়ার আহ্বান জানান।
গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। জামায়াতে ইসলামীর প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত একদিনে ঘটে না। আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। দেশের উন্নয়নের স্বার্থে সমঝোতা হতে পারে। কিন্তু আদর্শের প্রশ্নে কোনও সমঝোতা হবে না। একাত্তরে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিলো, আজ তারা নতুন সাজে সামনে এসেছে।
তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ২০০৪ সালে সাফমা কনফারেন্সে পাকিস্তানে যাওয়ার সময় তৎকালীন জামায়াতের একজন এমপি তার সঙ্গে ছিলেন। ওই এমপি ও পাকিস্তানের এক এমপি মিলে তার সঙ্গে দুর্ব্যবহার করে ছিলো।
জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ এবং এর সংশ্লিষ্ট আদর্শিক বিষয়গুলো নিয়ে বিএনপির অবস্থান অত্যন্ত আক্রমণাত্মক হওয়ার পেছনে বেশ কিছু রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে। বিএনপি নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের দল হিসাবে প্রতিষ্ঠিত করার ওপর জোর দিচ্ছে। মুক্তিযোদ্ধের প্রসঙ্গ টেনে তারা জামায়াতকে রাজনৈতিকভাবে চাপে ফেলার কৌশল নিয়েছে। সংসদে এসব প্রসঙ্গে যে সংসদ সদস্যরা কথা বলছেন, তাদের মধ্যে অনেকেই সরাসরি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তাদের ব্যক্তিগত আবেগ এবং ত্যাগের জায়গা থেকে তারা মনে করেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনও ছাড় দেওয়া মানে নিজ অস্তিত্বকে অস্বীকার করা। বিএনপি নেতারা মনে করেন, ভবিষ্যতে ক্ষমতার জন্য বা রাষ্ট্র পরিচালনা করতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনাকে ধারণ করা জরুরি। তারা সংসদীয় বিতর্কের মাধ্যমে জনগণের কাছে এই বার্তা দিতে চাচ্ছেন যে, বিএনপি একটি উদার কিন্তু আপোষহীন মুক্তিযোদ্ধার দল।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
