ট্রাম্প-ক্যুমো ফোনালাপ
ষড়যন্ত্রের অভিযোগ মামদানির
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫
নিউইয়র্ক সিটিতে আগামী মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি অভিযোগ করেছেন, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে আসন্ন মেয়র নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করছেন। নিউইয়র্ক টাইমস-এর সঙ্গে গতকাল বৃহস্পতিবার আলাপকালে মামদানি বলেন, ‘নিউইয়র্কবাসী এমন একজন মেয়র চান না, যিনি প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলিয়ে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করবেন।’ তিনি দাবি করেন, ‘নির্বাচিত হলে আমি হবো ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন।’
মামদানি নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, ‘সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক গভর্নর কুমোর সঙ্গে ফোনালাপ করেছেন এবং মেয়র নির্বাচনে আমার বিপরীতে যার জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা ভাবছেন। যার মধ্যে রয়েছেন কুমো বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। অন্যদিকে কুমো সামাজিক মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মামদানির উেেদ্দশ্যে এটিকে ‘তথ্যহীন ও অর্থহীন মন্তব্য’ করার অভিযোগ এনেছেন। তিনি লেখেন, ‘সত্যি বলতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাকে গরম ছুরি দিয়ে মাখনের মতো কেটে ফেলবে। আপনি রিপাবলিকান পার্টির জন্য স্বপ্নপূরণের মতো প্রার্থী।’ অন্যদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার জানিয়েছেন যে, তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে হস্তক্ষেপ করার বা সমর্থন দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না।
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ফক্স ৫-এর ‘পলিটিক্স আনইউজুয়াল’ অনুষ্ঠানে সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততা প্রতিদিনের আলোচনাকে ‘ট্রাম্প বনাম মামদানি’ ইস্যুতে পরিণত করবে, যা মামদানির জন্য ইতিবাচক হবে। স্লিওয়ার ভাষায়, ‘আমি প্রেসিডেন্টকে বলব- আপনার সময় বেশি প্রয়োজন যেখানে, সেখানে দিন। নিউইয়র্ক সিটির এই নির্বাচন পুরো আমেরিকাকে প্রভাবিত করে না।’
কেন ট্রাম্প কুমোর সঙ্গে কথা বলেছেন- এ প্রশ্নে স্লিওয়া বলেন, তাঁদের পরিবারিক সম্পর্ক বহু পুরনো। তাই এতে অবাক হওয়ার কিছু নেই। তবে তাঁর মতে, এই নির্বাচনে প্রার্থী হিসেবে ইস্যুভিত্তিক আলোচনাই জরুরি, ব্যক্তিকে কেন্দ্র করে নয়। এই নির্বাচনে চারজন প্রধান প্রতিদ্বন্দ্বী- ডেমোক্র্যাট জোহরান মামদানি, রিপাবলিকান কার্টিস স্লিওয়া, বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। গত জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি বড় ব্যবধানে কুমোকে হারিয়ে পার্টির মনোনয়ন পান। এতে মামদানি অনেক বেশি আশাবাদি হয়ে উঠেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
