শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যা বললেন মিরাজ
প্রকাশিত: ৩ জুলাই ২০২৫
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের ৪৯.২ ওভারে ২৪৪ রানে গুঁড়িয়ে দিয়ে রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। এক উইকেটে ১০০ রান করে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। এরপর লংকান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা আর অফ স্পিনার কামিন্দু মেন্ডিসের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে টাইগাররা। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, উইকেট ভালো ছিল, আমি মনে করি আমরা ভালো বল করেছি বিশেষ করে পেস বোলাররা। মাঝের ওভারে অবশ্য আমরা উইকেট তুলতে পারিনি। আমাদের দুই জন বোলারের পায়ে সমস্যা হয়েছিল। তবে আসালাঙ্কাকে ক্রেডিট দিতে হবে।
তিনি বলেন, তামিম-শান্ত ভালো শুরু করেছিল আমাদের। যদিও শান্তর আউটটা একটা ভুল ছিল। মিডল অর্ডার ভালো করতে পারেনি। দ্রুত উইকেট হারানোর কারণে সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের ছোট ছোট জুটি দরকার ছিল, আমাদের সুযোগ ছিল তবে সেটা ধরতে পারিনি।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। তাদের ইনিংসে প্রথম আঘাত হানেন তানজিম। তার বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন পাথুম নিসাঙ্কা (০)। এরপর ২৪ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুটিই তাসকিনের শিকার।
সেখান থেকে কুশল মেন্ডিস ও আসালাঙ্কা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তারা দুজন মিলে তাদের দলের রান ৮৯ পর্যন্ত নিয়ে যান। ৪৩ বলে ৪৫ রান করা কুশলকে বিদায় করে এই জুটি ভাঙেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর।
এরপর জানিথ লিয়ানাগের সঙ্গে মিলে শ্রীলঙ্কাকে দেড়শ পার করান আসালাঙ্কা। সেই জুটির সমাপ্তি হয় শান্তর হাতে। পার্ট-টাইম স্পিনে তিনি ২৯ রান করা লিয়ানাগেকে বিদায় করেন। এরপর আরও দুটি ছোট ছোট জুটি পায় শ্রীলঙ্কা। দুটিতেই মূল ভূমিকা পালন করেন আসালাঙ্কা। এর মধ্যে মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই ২২ রান করে করেন।
শেষদিকে লঙ্কান ইনিংস একাই টেনে নেন আসালাঙ্কা। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। শেষ ওভারে আসালাঙ্কাকে ১০৬ রানে বিদায় করেন তানজিম। ২৪৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। এক উইকেট হারিয়ে ১০০ রান করে টাইগাররা। তবে এর পরই শুরু হয় লঙ্কানদের বোলিং তাণ্ডব। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় বাংলাদেশি ব্যাটাররা।
১০০ রানে এক উইকেট হারানো বাংলাদেশ মাত্র পাঁচ রান যোগ করতেই দলীয় ১০৫ রানে হারায় আরও সাত উইকেট। নাজমুল রান আউট হওয়ার পর একে একে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান তামিম ও তাসকিন আহমেদ।
পরে জাকের আলী আর তানভীর ইসলাম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। একপর্যায়ে তানভীর ১৯ বলে ৫ রানে সাজঘরে ফেরেন। দলীয় ১২৫ রানে পতন হয় নবম উইকেটের। এরপর মুস্তাফিজকে নিয়ে এগোতে থাকেন জাকের আলী। তবে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১৬৭ রানে শেষ উইকেটের পতন হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তানজিদ হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন জাকের আলী।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
