শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪
৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল পলকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা বানাতে ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি সিনেমা নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ৩৭৮ কোটি টাকা। বাকি ১৯৬ কোটি টাকা খরচ হতো ওই সব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য। আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পর তালিকায় এ প্রকল্প স্থান পায়। সরকারি ভাষায় যাকে ‘সবুজ পাতার ফাইল’ বলা হয়। এ ধরনের প্রকল্প দেখে হতবাক তদন্ত কর্মকর্তারা। এ নিয়ে প্রশ্ন তুলে তাঁরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় কেন চলচ্চিত্র বানাবে? প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশেষ আগ্রহে ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, সরকারের হাইকমান্ডকে খুশি করে লুটপাট করতে এই প্রকল্প নেওয়া হয়।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্তদল গঠন করে। ওই কমিটি এখন কাজ করছে। কমিটিতে অডিট বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরাও আছেন। কমিটির রিপোর্ট পাওয়ার পর উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে দুর্নীতির তথ্য তুলে ধরবেন। ওই কমিটি এরই মধ্যে বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে। চলমান প্রকল্পের পাশাপাশি কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের ২৫টি ভবিষ্যৎ প্রকল্প নিয়ে কাজ করছে।
তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটির প্রধান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলমান প্রকল্পর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলের ২৫টি ভবিষ্যৎ প্রকল্প নিয়েও আমরা কাজ করছি। এসব প্রকল্পর জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। সেখানে নানা ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির পথ দেখতে পেয়েছি। এরই মধ্যে প্রকল্পর অবস্থা দেখে ৮টি সরাসরি বাদ দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি প্রকল্পে কাটছাঁট করা হবে। অর্থাৎ লুটপাট আর অনিয়ম করতেই ওই সব প্রকল্প নেওয়া হয়েছিল। ৫৭৪ কোটি টাকার প্রকল্প সম্পর্কে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই প্রকল্পে ৩৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে ১০টি চলচ্চিত্র নির্মাণের জন্য। প্রথমত, শেখ পরিবারকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় কেন চলচ্চিত্র নির্মাণ করবে? দ্বিতীয়ত, বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব চলচ্চিত্র নির্মাণ করা হয় তার নির্র্মাণ ব্যয় এত কোটি টাকা কীভাবে হয়? এসব দিক বিশ্লেষণ করে শুরুতেই ওই প্রকল্প বাদ দিয়েছি। এদিকে তদন্তসংশ্লিষ্টরা জানান, চলচ্চিত্র নির্মাণের জন্য ৩৭৮ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বাকি ১৯৬ কোটি টাকা রাখা হয়েছিা প্রকল্পর কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চলচ্চিত্র নির্মাণে তদারকির জন্য।
বাংলাদেশে সাধারণত একটি চলচ্চিত্র নির্মাণে কত টাকা ব্যয় হয়- এমন প্রশ্ন করা হয়েছিল বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিককে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সচরাচর কোটি টাকার নিচে অনেক ছবি নির্মাণ করা হয়ে থাকে। পাশাপাশি এ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি ছবির কথা আমরা জানি যেগুলোতে খরচ হয়েছে ৪ থেকে ৫ কোটি টাকা। প্রিয়তমা ও রাজকুমার নামের ছবিগুলোতে এ ধরনের টাকা ব্যয় হয়েছে বলে শুনেছি। সংশ্লিষ্টরা জানান, শেখ পরিবারের জন্য যে ১০টি ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে গড়ে ৫ কোটি টাকা করে খরচ করলে পরিমাণ দাঁড়ায় ৫০ কোটি টাকা। সেটা দ্বিগুণ হলে ১০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। তাহলে বাকি ৪৭৪ কোটি টাকা কোন খাতে খরচ করা হতো। এটা আমাদের প্রশ্ন। কিন্তু দুর্ভাগ্য এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখন আর কেউ নেই। কারণ, এসব প্রকল্প নাকি নেওয়া হয়েছে তৎকালীন সরকারের ওপর মহলের নির্দেশে। তাই কর্মকর্তা ও কর্মচারীরা এসব বিষয়ে তেমন কিছুই জানেন না।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
