শি জিনপিং জানেন আমি খ্যাপাটে: ট্রাম্প
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে চীন তাকে উত্তেজিত করার সাহস করবে না। কেননা তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন যে, যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট 'খ্যাপাটে'।
ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন। একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীন যদি তাইওয়ানকে অবরোধ করতে চায় তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন।
ট্রাম্প বলেন, আমি বরং বলবো, আমাকে চীনের ওপর তখন ১৫০ থেকে ২০০ শতাংশ ট্যাক্স আরোপ করতে হবে।
রিপাবলিকান এই প্রার্থী জানান, মার্কিন প্রতিপক্ষরা ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকান স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না। কারণ তারা এতে একটি শক্তিশালী, এমনকি অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার ভয় পাবে।
ট্রাম্প আরও জানান, তাইওয়ানের অবরোধ ঠেকাতে তাকে সামরিক শক্তি ব্যবহার করতে হবে না। কারণ তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিংপিং আমাকে সম্মান করেন এবং তিনি জানেন যে আমি খ্যাপাটে।খবর বিবিসির।
সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো বোঝাপড়া রয়েছে। একইসঙ্গে ট্রাম্প জানান, তিনি ইউক্রেন আক্রমণ না করার জন্য মস্কোকে হুমকি দিয়েছিলেন।
এদিকে ট্রাম্প গত ১৭ অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হতে সহায়তা করেছেন। এ মন্তব্য ইঙ্গিত করে যদি ট্রাম্প ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করেন তবে তিনি ইউক্রেনের প্রতি মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারেন।
ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় প্রায়ই জেলেনস্কির সমালোচনা করে এসেছেন। জেলেনস্কিকে ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিক্রেতা’ বলে অভিহিত করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। কারণ ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা নিয়েছে।
ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনকে শান্তি চুক্তির জন্য কিছু ভূমি রাশিয়ার কাছে ছাড় দিতে হতে পারে, যা কিয়েভের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত।
পিবিডি পডকাস্টে প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুদ্ধ শেষ করতেই শুধু ব্যর্থ নন, বরং তিনি যুদ্ধ শুরুর জন্যও দায়ী। ট্রাম্প বলেন, এটা মানে এই নয় যে আমি তাকে সাহায্য করতে চাই না। কারণ আমি এমন লোকদের জন্য খুব খারাপ অনুভব করি। কিন্তু তার কখনই এই যুদ্ধ শুরু করতে দেওয়া উচিত হয়নি। যুদ্ধ একটি পরাজয়।
সেপ্টেম্বরে নিউ ইয়র্কে একটি সাক্ষাতে জেলেনস্কি ট্রাম্পের কাছে যুদ্ধ শেষ করার জন্য তার ‘ভিক্টরি প্ল্যান’ উপস্থাপন করেছিলেন। এই সাক্ষাতকে উভয় নেতা আন্তরিক হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্পের এ মন্তব্য ইঙ্গিত করে, তিনি যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ৫ নভেম্বর নির্বাচনে পরাজিত করতে সক্ষম হন, তবে তিনি ইউক্রেনের জন্য সহায়তা কমানোর চেষ্টা করতে পারেন। তিনি বারবার বলেছেন, তিনি অফিসে আসার আগে এই সংঘাত শেষ করতে পারেন। তবে কিভাবে তা করবেন, সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
কমলা হ্যারিস ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি পূর্ব ইউরোপের দেশটির বিজয়কে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক বলে বিবেচনা করেন। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়ানোর সক্ষমতা তার নেই।
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
