শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিন দিনের এক উচ্চপর্যায়ের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে চীনা প্রেসিডেন্ট ও তার স্ত্রী মাদাম পেং লিয়ুয়ানকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে লাল গালিচা সংবর্ধনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঐতিহ্যগতভাবে ট্রাম্প সচরাচর বিদেশি রাষ্ট্রপ্রধানদের হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়ে থাকলেও শি জিনপিংয়ে ক্ষেত্রে বিমানবন্দরে গিয়ে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানানোর বিষয়টি বেশ ব্যতিক্রমী ও বিশেষ গুরুত্ব বহন করে।
শি জিনপিংয়ের তিন দিনের এই রাষ্ট্রীয় সফর ঘিরে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদসহ একাধিক স্পর্শকাতর বিষয় আলোচনায় আসার কথা রয়েছে।
বুধবার বিমান থেকে নামার পর দুই দেশের রাষ্ট্রপ্রধান ও তাঁদের স্ত্রীরা উষ্ণ কুশল বিনিময় করেন। এ সময় বিমানবাহিনীর সুসজ্জিত ব্যান্ড দলের সংগীত পরিবেশনা, তোপধ্বনি এবং আকাশে দুটি বি-১ বোমারু বিমানের লো-ফ্লাইওভারের মধ্য দিয়ে শি জিনপিংকে এক অভাবনীয় সামরিক সম্মাননা জানানো হয়।
সেখান থেকে হোয়াইট হাউসে ফিরে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শি জিনপিংয়ের এই সফরে ইরানের যুদ্ধের বিষয়টি নিয়েও আলোচনা হবে।
এই তিন দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে দুই নেতার আলোচনার টেবিলে প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা, তাইওয়ান সংকট, দ্বিপক্ষীয় বাণিজ্য, ইরানের যুদ্ধ এবং সংকটময় খনিজ সম্পদের মতো জটিল ও সমসাময়িক বিষয়গুলো স্থান পাচ্ছে।
শির সফরের প্রথম দিনেই একটি বড় অর্থনৈতিক অগ্রগতির খবর জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও চীন তাদের মধ্যকার অর্থনৈতিক উত্তেজনা প্রশমনে বর্তমান বাণিজ্য যুদ্ধবিরতি চুক্তিটি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। এর ফলে দুই দেশ বাণিজ্যের নানা অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করতে এবং বোঝাপড়া আরও দৃঢ় করতে আরও কিছুটা সময় পেল।
শি জিনপিংয়ের এই সফরের বাকি দিনগুলোতেও রয়েছে জমকালো ও ব্যস্ত সব কর্মসূচি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে আনুষ্ঠানিক অভ্যর্থনা, রোজ গার্ডেনে সামরিক অভিবাদন গ্রহণ এবং পরবর্তীতে দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, রাতেই হোয়াইট হাউসের ইস্ট রুমে চীনা প্রতিনিধিদলের সম্মানে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়েছে। এই নৈশভোজে মার্কিন রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট ও করপোরেট প্রধানদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন আমাজনের জেফ বেজোস, টেসলার ইলন মাস্ক, মেটার মার্ক জাকারবার্গ, গুগলের সুন্দর পিচাই, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং অ্যাপলের টিম কুকের মতো বিশ্বখ্যাত উদ্যোক্তারা।
এরপর সফরের শেষ দিন শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেদির সঙ্গে ব্যক্তিগত চা চক্রে অংশ নেবেন শি জিনপিং ও তার স্ত্রী। এছাড়া ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করে ঐতিহাসিক সব মার্কিন জাতীয় দলিলপত্র ঘুরে দেখবেন তারা। এর পরপরই শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র ত্যাগের কথা রয়েছে।
ওবামা প্রশাসনের সময় ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এটিই শি জিনপিংয়ের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান বৈরিতা এবং বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র : এবিসি নিউজ
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
- শি জিনপিংকে লালগালিচায় বরণ ট্রাম্পের
- জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
