শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই নয়, ডিএমপির দাবি অসত্য
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫
তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যাপক পুলিশি বাধার মুখে পড়েন গতকাল বুধবার। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছোড়াসহ, লাঠিচার্জ ও বেধড়ক মারধর করে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের বিভিন্ন ছবি ও ভিডিওচিত্র সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
এদিকে আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে পুলিশি আক্রমণের একটি ছবি শেয়ার করে দাবি করা হয়েছে- শিক্ষার্থীর মুখ চেপে ধরা যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। একই দাবি করে ডিএমপি নিউজও একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএমপির ফেসবুক পেজে শেয়ার করা পোস্ট। ছবি: স্ক্রিনশট
ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, ‘সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি এক ছাত্রের মুখ চেপে ধরার একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে; যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে’।
এতে আরও বলা হয়, ‘কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে উক্ত ছবিটি তৈরি করে জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় তা সম্পূর্ণ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এবং বাস্তবতা বিবর্জিত’।
ডিএমপি জানায়, ‘একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশে তৈরি ছবি ও তা প্রচারের সঙ্গে জড়িতদের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ডিএমপি। একইসঙ্গে এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হলো’।
তবে ডিএমপি যে ছবিটি এআই বলে দাবি করেছে তা অসত্য। কারণ ছবিটি ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সংঘর্ষের ওই সময় একাধিক ফটোগ্রাফার একই ধরনের (মুখ চেপে ধরা) ছবি ক্যামেরায় ধারণ করেছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) ফটোগ্রাফার রাজীব ধরের তোলা এই ছবিটি তার গণমাধ্যমেও প্রকাশ করেছে। শুধু তাই নয়, ফটোগ্রাফার শেখ হাসানের একই রকমের একটি ছবি দিয়ে প্রথম পাতায় খবর প্রকাশ করেছে কালেরকণ্ঠ।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত ছবি
এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ফটোগ্রাফার জয়ীতা রয় তার ক্যামেরায় তোলা ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন।
শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি প্রসঙ্গে যোগাযোগ করা হলে জয়ীতা যুগান্তরকে বলেন, ‘যমুনার দিকে যাওয়ার পথে হেয়ার রোডে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে থাকলে একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড মারে। তারপর একজন ছাত্রকে তারা ধরে ফেলেন। আমি যে ছবিটা তুলেছি এটা ওই সময়ই তোলা’।
তিনি আরও বলেন, ওই সময় ডেইলি স্টারের অর্কিড, টিবিএসের রাজীব ধর, মানবজমিনের আবু সুফিয়ান জুয়েলসহ অনেকেই এই ছবিটি তুলেছেন।
ফ্যাক্টচেকিংয়ে যা জানা গেল
জয়ীতা রয়ের তোলা ছবিটি অনলাইন ডট হিটপ ডটকমে সার্চ দিয়ে দেখা যায়, শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই জেনারেটেড নয়। আর মূল ছবিটি ক্রপ (কেটে) করে ডিএমপির প্রকাশ করা ছবিটিও সার্চ করে দেখা যায়, এটি এআই জেনারেটেড নয়।
জয়ীতা রয়ের তোলা ছবি
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেক সম্পাদক কদরুদ্দিন শিশির তার ফেসবুক পোস্টে লেখেন, ছবিটি এআই জেনারেটেড না। পুলিশ ভুয়া দাবি করছে। এই ছবি রিয়েল, এবং একাধিক রিয়েল ছবি ও ভিডিও দ্বারা সাপোর্টেড। কত বড় দুঃসাহস হলে মানুষকে মেরে আবার সেই মারার দৃশ্যকে এআই জেনারেটেড বলে দাবি করে, ফেসবুকে পোস্ট দেয়?
এ নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে জানান, এ নিয়ে আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছি।
ডিএমপির শেয়ার করা ছবিটিও এআই নয়
এদিকে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। এ ঘটনায় বুধবার রাতে শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের অতি বলপ্রয়োগের ভূমিকা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের দাবিতে আন্দোলনসহ বিভিন্ন সময়ে পুলিশের মারমুখী আচরণে নিন্দার জন্ম দিয়েছে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
