শাহানা হানিফ চ্যালেঞ্জের মুখোমুখি
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ১৪ জুন ২০২৫
নিউইয়র্ক সিটির রাজনীতির অন্যতম আসন সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৯। সাবেক মেয়র ব্লাজিও ও সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার এই এলাকা থেকে বারবার নির্বাচিত হয়েছেন। কেনসিংটন, বরো পার্ক, উইন্ডসর টেরেস, পার্ক স্লোপ, গোয়ানাস, ক্যারল গার্ডেন, কোবল হিল, বোয়েরাম হিল এবং কলম্বিয়া ওয়াটারফ্রন্টের কিছু অংশ নিয়ে গঠিত। বহু জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বসবাস এলাকায়। ২০২১ সালে সিটি কাউন্সিলের নির্বাচনে প্রথম মুসলিম মহিলা ও প্রথম বাংলাদেশি আমেরিকান এ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচিত শাহানা হানিফ যুক্তরাষ্ট্রে স্থান করে নেন সম্ভাবনাময় ১০০ নারীর তালিকায়।
আগামী ২৪ জুন নির্বাচনে বিপুল জনপ্রিয় শাহানা হানিফ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারীর এ নির্বাচনে তিনি নিজ দলীয় মায়া কার্নবার্গের মুখোমুখি। এতে যিনি জিতবেন তাকে নভেম্বরের নির্বাচনে রিপাবলিক্যান প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে। ডিস্ট্রিক্ট ৩৯ এ প্রতি ৫ জনে ৪ জনই রেজিস্টার্ড ডেমোক্র্যাট। তাই ধরেই নেয়া হয়, ডেমোক্র্যাটিক প্রাইমারিতে যিনি বিজয়ী হবেন তিনই হবেন সিটি কাউন্সিলম্যান/সিটি কাউন্সিলওম্যান। ২০২১ সালের নির্বাচনে শাহানা হানিফ তার প্রতিদ্বন্দ্বি ব্রান্ডন ওয়েস্টের সাথে লড়াই করে শতকরা ৩২ ভাগ ভোট পান। ওয়েস্ট পান শতকরা ২৩ ভাগ।
এবারের নির্বাচনে শাহানার প্রধান প্রতিদ্বন্দ্বি মায়া কার্নবার্গ। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রিসার্স ফেলো। আমেরিকান জুইস মায়া ধর্মীয় কার্ডকে এ নির্বাচনে ব্যবহারের চেষ্টা করছেন। ইতিমধ্যে ৬৩ হাজার ডলারের নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন। বিপরীতে শাহানার সংগ্রহ ৬৮ হাজার।
ব্রুকলিন কলেজ গ্রাজুয়েট শাহানা হানিফের বেড়ে ওঠা ব্রুকলিনের কেনসিংটন এলাকায়। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া শাহানা ছোটকাল থেকেই সামাজিক কর্মকান্ডে জড়িত। এন্টি এশিয়ান ভায়েলেন্সের অন্যতম সংগঠক তিনি। প্রোগ্রেসিভ ককাসের কো চেয়ার। কংগ্রেসওম্যান আলেকজান্দ্রা ওকাশিও, সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি ও ব্রাড ল্যান্ডার তাকে সর্মথন দিয়েছেন। বেশ কিছু রিয়েলটর তাকে এনডর্স করেছেন। শাহানা এফোর্ডেবল হাউজিং এর পক্ষে। উবার, লিফট ও ফুড ডেলিভারিম্যানদের অধিকার রক্ষায় তিনি গত ৪টি বছর কাজ করেছেন। মায়াকে সর্মথন দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট নেবারহুড ডেমোক্র্যাটস,সেন্ট্রাল ব্রুকলিন ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্র্যাটস ও সলিডারিটি প্যাক।
আমেরিকান অনলাইন পত্রিকা ‘পলিটিক্সএনওয়াই’ সিটি কাউন্সিল নির্বাচনে সবচেয়ে ক্লোজ প্রতিদ্বন্দ্বিতার আসন হিসেবে চিহ্নিত করেছে। নিউজ ১২ লিখেছে, হেড টু হেড কন্টেস্ট। নিউইয়র্ক পোস্ট তাকে এন্টি ইজরাইলী হিসেবে চিহ্নিত করে মায়ার পক্ষে সাফাই গাচ্ছে।
বাংলাদেশি কমিউনিটি সহ এশিয়ানরা শাহানার পক্ষে একাট্রা। জুইস কমিউনিটির মধ্যেও তার ব্যাপক সর্মথন রয়েছে। গত ৪ বছরে শাহানার সাথে সাধারন মানুষের দুরত্ব সৃষ্টিরও অভিযোগ করেছেন কয়েকজন বাংলাদেশি। বিশেষ করে বাংলাদেশি মিডিয়াকে আমলে না নেয়ার অভিযোগ তুলেছেন । এরপর বাংলাদেশি বংশোদভুত হবার কারনে সবাই তাকে নিশর্ত সর্মথন দিয়ে যাচ্ছে। বাগ ও ড্রাম তাকে আনুষ্ঠানিকভাবে এন্ডর্স করেছে।
‘অর্থ বনাম গণতন্ত্র’: হানিফ এবং সমর্থকরা উবারকে নির্বাচনী হস্তক্ষেপের অভিযোগ করেছেন। রাইডশেয়ার চালক, ডেলিভারি কর্মী,শ্রমিক এবং স্থানীয় ডেমোক্র্যাটরা ২৮ মে কেনসিংটনে সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফের সাথে সমাবেশ করেছিলেন। শাহানা হানিফ সেখানে উবারকে ২৪ জুনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হস্তক্ষেপের অভিযোগ করেন।
২৮ মে প্রকাশিত প্রচারণার ফাইলিং এর তথ্যানুসারে উবার হানিফের প্রতিপক্ষ নিউইয়র্ক ইউনিভারসিটির ব্রেনান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো মায়া কর্নবার্গকে সমর্থন করে মেইল এবং ডিজিটাল বিজ্ঞাপনে ১ লাখ ২৯ হাজার ডলারের বেশি ব্যয় করেছে। শাহানার সর্মথকদের অভিযোগ, এই খরচ কোম্পানির স্বাধীন ব্যয় কমিটি, উবার এনওয়াই পিএসি-এর মাধ্যমে করা হয়েছে। যা কোন প্রার্থীর তহবিল সংগ্রহের সীমার অধীন নয় এবং প্রচারণার সাথে সমন্বয় করতে পারে না।
২৪ জুন নির্বাচন। ১৪ থেকে ২২ জুন পর্যন্ত আগাম ভোট দেয়া যাবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
