লস অ্যাঞ্জেলেসে গুলির ঘটনায় চন্দ্র নববর্ষের উৎসব বাতিল
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গুলির ঘটনা চন্দ্র নববর্ষ উৎসবে ঘটেনি বলে জানিয়েছে মন্টেরি পার্ক সিটি কর্তৃপক্ষ। দুঃখজনক এ ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে সিটি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, যদিও গুলির ঘটনাটি চন্দ্র নববর্ষ উৎসবে ঘটেনি, তবে এর প্রভাব পড়েছে উৎসবের আশেপাশের এলাকায়। এ ঘটনায় তদন্ত চলছে। সতর্কতা ও নিরাপত্তার জন্য দ্বিতীয় দিনের নববর্ষ উৎসব বাতিল করা হয়েছে। রোববারের এ উৎসব বাতিলের জন্য দুঃখ প্রকাশ করছে সিটি কর্তৃপক্ষ। খবর- বিবিসির।
পুলিশ নিশ্চিত করেছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা ২২ মিনিট) গুলি চালানো হয়। এতে অন্তত ১০ জন নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে মন্টেরি পার্ক সিটি অবস্থিত। ওয়াশিংটন পোস্ট জানায়, চন্দ্র নববর্ষ উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক সিটিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। সেখানে গুলির ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, তিন ব্যক্তি দৌড়ে তার রেস্টুরেন্টে ঢোকেন। তারা মেশিনগান হাতে এক ব্যক্তিকে দেখেছেন বলে জানান। রেস্টুরেন্টের দরজা বন্ধ করে দিতে বলেন তারা।
প্রতিবছর বার্ষিক চন্দ্র নববর্ষ উৎসবে ওই পার্কে বিপুল সংখ্যক লোক জমায়েত হয়। এর আগে এই উৎসবে লক্ষাধিক লোক সমবেত হওয়ার নজির রয়েছে।
মন্টেরি পার্ক এলাকায় বিপুল সংখ্যক এশীয় বসবাস করেন বলে জানা যায়। সরকারি হিসাবে মন্টেরি পার্কের বাসিন্দা আনুমানিক ৬০ হাজার। এর মধ্যে ৬৫ শতাংশই এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ও ২৭ শতাংশ হিস্পানিক বা লাতিনো। মনটেরি পার্কই যুক্তরাষ্ট্রের একমাত্র শহরে, যেখানে এশিয়ান বংশোদ্ভূতরা সংখ্যাগরিষ্ঠ। চীন, তাইওয়ান, জাপান ও ভিয়েতনাম থেকে সেখানে আবাস গড়েন তারা।
হামলাকারী একজন পুরুষ বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ। তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় প্রকাশ হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, শহরজুড়ে বহু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ফক্স নিউজের সাংবাদিক আলেকজান্দ্রিয়া হার্নান্দেজ জানান, ঘটনাস্থল থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
