রোলেক্স ঘড়ির সন্ধানে পেরুর প্রেসিডেন্টের বাড়িতে অভিযান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪
পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে অভিযান চালিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা। তার বিরুদ্ধে চলমান একটি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) এই অভিযান চালানো হয়।
পেরুর সরকার অবশ্য এই অভিযানকে ‘অসাংবিধানিক’ বলে আখ্যায়িত করেছে। রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পুলিশ ‘রোলেক্সগেট’ নামে পরিচিত দুর্নীতির তদন্তের অংশ হিসাবে দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানের সময় কর্তৃপক্ষ এক ডজনেরও বেশি রোলেক্স ঘড়ির সন্ধান করে। মূলত বিলাসবহুল এসব ঘড়ি নিজের কাছে আছে বলে প্রেসিডেন্ট বোলুয়ার্তে ঘোষণা করেননি বলে অভিযোগ রয়েছে।
বিবিসি বলছে, ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার সময় থেকে সরকারি অনুষ্ঠানগুলোতে তিনি যে বিলাসবহুল ঘড়ি পরতেন সে বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ে তদন্ত শুরু হয়।
অবশ্য পেরুর সরকার শনিবারের এই অভিযানকে ‘অসামঞ্জস্যপূর্ণ ও অসাংবিধানিক’ বলে বর্ণনা করেছে। পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘যে রাজনৈতিক গোলমাল করা হচ্ছে তা গুরুতর। এটি বিনিয়োগসহ সমগ্র দেশকে ক্ষতিগ্রস্ত করছে।’
এর আগে সরকারি নিয়ন্ত্রক সংস্থা চলতি মাসের শুরুতে ঘোষণা করে, তারা গত দুই বছরের দিনা বোলুয়ার্তের সম্পদের ঘোষণা পর্যালোচনা করবে। তবে গত সপ্তাহে বোলুয়ার্তে জোর দিয়ে বলেন, তিনি ‘পরিষ্কার হাতে’ সরকারে প্রবেশ করেছেন এবং তিনি ‘পরিষ্কার হাতেই এটি ছেড়ে দেবেন’।
তিনি বলেন, তার কাছে থাকা রোলেক্স ঘড়ি পুরোনো জিনিস যা তিনি ১৮ বছর বয়স থেকে কাজ করার অর্থ দিয়ে কিনেছিলেন।
বিবিসি বলছে, শনিবার ভোরে হওয়া এই অভিযানে পুলিশ এবং প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা অংশ নিয়েছিল এবং স্থানীয় টেলিভিশন চ্যানেল লাতিনাতে এটি সম্প্রচার করা হয়। অভিযানের সময় পুলিশ প্রেসিডেন্টের বাসভবনের দরজা ভেঙে ফেলে।
যদিও অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা এর আগে স্পষ্টতই দরজা খোলার আহ্বান জানিয়েছিলেন এবং তাদের সেখানে অনুসন্ধান চালানোর অনুমতি দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন বলেছেন, প্রেসিডেন্ট এই অভিযানের সময় তার অফিসে ছিলেন। যদিও দিনা বোলুয়ার্তে এখনও অভিযানের বিষয়ে মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী আরপিপি রেডিও স্টেশনকে বলেন, বোলুয়ার্তের পদত্যাগ করার কোনও পরিকল্পনা নেই।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
