রোজায় যে বিষয়গুলো জানা জরুরি
প্রকাশিত: ৮ মে ২০১৯
পবিত্র কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।’ (সূরা-২ বাকারা, আয়াত: ১৮৩)।
ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ রমজানের রোজা সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা হলো-
সাওম বা রোজা কী?
সাওম আরবি শব্দ। শব্দটি কোনো কিছু থেকে বিরত থাকা বা ত্যাগ করা অর্থে ব্যবহৃত হয়। আর ইসলামে সাওম বা রোজা মানে হলো- সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় গ্রহণ এবং যৌন মিলনসহ যেসব কাজে রোজা ভেঙে যায় তা থেকে আল্লাহর নির্দেশ পালন ও সন্তুষ্টির উদ্দেশ্যে বিরত থাকা।
ইসলামে রোজার গুরুত্ব: সাওম বা রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি। রোজা মানুষকে যাবতীয় অনাচার থেকে হেফাজত করে।
> হজরত ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রোজা হলো দোজখ থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ; যেমন যুদ্ধ থেকে বাঁচতে তোমরা ঢাল ব্যবহার করে থাক।’ (মুসনাদে আহমাদ, নাসাঈ, ইবনে মাজাহ)।
> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রোজা হলো জাহান্নাম থেকে রক্ষার জন্য ঢাল বা দুর্ভেদ্য দুর্গস্বরূপ।’ (মুসনাদে আহমাদ, বাইহাকি)।
> অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
‘তোমাদের কাছে উপস্থিত হয়েছে রমজান-
> এটি একটি বরকতময় মাস।
> এ মাসে রোজা পালন করা আল্লাহ তোমাদের ওপর ফরজ করেছেন।
> এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়।
> এ মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়।
> এ মাসে অবাধ্য শয়তানদের শেকলবদ্ধ করা হয়। আর
> এ মাসে এমন একটি রাত আছে, যা হাজার মাস থেকে উত্তম। সুতরাং যে এ রাত থেকে বঞ্চিত হলো, সে প্রকৃত পক্ষেই বঞ্চিত হলো।’ (নাসাঈ, মুসনাদে আহমাদ)।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে আন্তরিকতার সঙ্গে ও সওয়াবের নিয়তে রোজা পালন করে থাকে, আল্লাহ তায়ালা তার জীবনের আগের সব গোনাহ মাফ করে দেন।’ (বুখারি ও মুসলিম)।
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তায়ালা তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখবেন।’ (বুখারি ও মুসলিম)।
রোজা রাখবেন যারা: প্রত্যেক মুসলমান নারী-পুরুষের ওপর রোজা রাখা বাধ্যতামূলক। তবে তাতে রয়েছে কিছু শর্ত-
> রোজা রাখতে সক্ষম হতে হবে।
> প্রাপ্ত বয়স্ক হতে হবে।
> মুকিম বা বাড়িতে অবস্থানকারী হতে হবে। মুসাফিরের জন্য নয়।
> নারীদেরকে অবশ্যই হায়েজ (মাসিক ঋতুস্রাব) ও নেফাস (সন্তান ভূমিষ্ঠের নির্ধারিত সময়) মুক্ত থাকতে হবে।
যাদের জন্য রোজা জরুরি নয়: কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কারণবশত অনেকের জন্যই রোজা রাখা জরুরি নয়। তবে পরবর্তীতে সে রোজাগুলো আদায় করে নিতে হয়। আর তাহলো-
> অজ্ঞান হয়ে গেলে।
> বয়সন্ধিক্ষণের সময়। সবে মাত্র রোজা ফরজ হয়েছে, কিন্তু রাখতে প্রচণ্ড কষ্ট হয়।
> অতি বয়স্ক মানুষ। যার জন্য রোজা রাখা প্রায় অসম্ভব।
> মারাত্মক দীর্ঘ মেয়াদী অসুস্থ ব্যক্তি।
(তারা উভয়ে তাদের রোজা পরিবর্তে একজন মিসকিনের খাদ্যভার বহন করবে)
> গর্ভর্তী নারী। রোজা রাখার কারণে যদি গর্ভবর্তী নারী ও তার গর্ভস্থ সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
(এদের ক্ষেত্রে কেউ কেউ বলেন, একজন মিসকিনের খাদ্যভার বহন করতে হবে। আবার কেউ কেউ বলেছেন, এরা পরবর্তীতে ৩০ দিন রোজা পূর্ণ করে নেবে)।
> সফর বা ভ্রমণকারী ব্যক্তি। সফর অবস্থায় রোজা রাখা আবশ্যক নয়। সফর শেষে রোজাগুলো আদায় করে নেবে।
> হায়েজ ও নেফাসে আক্রান্ত নারী। মাসিক ঋতুস্রাবের সময় কিংবা সন্তান ভূমিষ্ঠের পরবর্তী মেয়াদে থাকা নারীর জন্য রোজা রাখা আবশ্যক নয়। পরবর্তীতে তারা ইদ্দতকালীন রোজা পূর্ণ করে নেবে।
রমজান মাসজুড়ে যে আমলগুলো জরুরি: যারা রোজা পালন করেন, তাদের জন্য রয়েছে কিছু আবশ্য করণীয়। যা রমজান মাসজুড়ে পালন করা জরুরি-
তারাবিহ নামাজ আদায়: রমজানের চাঁদ দেখা গেলে ওই সন্ধ্যা থেকেই তারাবিহ বা রমজানের রাতের নামাজ আদায় করা। এ নামাজ মসজিদে কিংবা ঘরে একা একাও আদায় করা যায়। হাদিসে এসেছে-
‘হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সাওয়াব লাভের আশায় ক্বিয়ামে রমজান অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’ (বুখারি)।
শেষ রাতে সাহরি খাওয়া: কম হলেও রোজার জন্য শেষ রাতে সাহরি খাওয়া। অন্তত একটি খেজুর দিয়ে হলেও সাহরি খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
‘তোমরা সাহরি খাবে, কেননা এতে অনেক বরকত রয়েছে।’ (বুখারি)
খেজুর দিয়ে ইফতার শুরু করা: ইফতারের সময় হলে খেজুর দিয়ে ইফতার শুরু করা। খেজুর না পেলে সাদা পানি পান করে ইফতার শুরু করা। হাদিসে এসেছে-
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে (মাগরিবের) নামাজের আগে রোজা ভঙ্গ করতেন।’ (আবু দাউদ)।
সময় হওয়ার পর ইফতারে দেরি না করা: ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। সময় হওয়ার অযথা রোজা ভাঙতে দেরি না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলঅইহি ওয়াসাল্লাম বলেছেন-
‘মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে, যতদিন তারা (সময় হওয়ার সঙ্গে সঙ্গে) তারাতারি ইফতার শুরু করবে।’ (মুসলিম)।
মিথ্যা কথা ও মন্দ কাজ পরিহার করা: রোজা রেখে মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকা ঈমানের অন্যতম দাবি। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করায় (রোজা রাখায় আল্লাহর) কোনো প্রয়োজন নেই।’ (বুখারি)।
মন্দ কথার উত্তম জবাব দেয়া: রোজাদারের সঙ্গে কোনো ব্যক্তি মন্দ কথার জবাবে ভালো কথায় উত্তর দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
‘কেউ যদি মন্দ কথা বলে, রাগানোর চেষ্টা করে, তখন তাকে এ কথা বলা যে, আমি রোজাদার।’ (নাসাঈ)।
রোজা রেখে যা করা যাবে না: এমন কিছু কাজ আছে, যা করলে রোজা হবে না। আর যদি কেউ সে কাজগুলো করে ফেলে তবে পুনরায় রোজা রাখতে হবে।
> রোজা অবস্থায় পানাহার করলে।
> ইচ্ছাকৃতভাবে বমি করলে।
> রোজা অবস্থায় মাসিক ঋতুস্রাব শুরু হলে।
> যৌন কাজে নিয়োজিত হলে।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে রমজানের গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো জেনে যথাযথ আমল করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
