রোজায় প্রকাশ্যে খাবার গ্রহণের পক্ষে বলে তোপের মুখে নারী সাংবাদিক
প্রকাশিত: ১০ মে ২০১৯
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজানে প্রকাশ্যে খাবার গ্রহণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে, রোজার দিনে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা করা হবে। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন কুয়েতি লেখক সাংবাদিক মানবাধিকারকর্মী আরওয়া আল ওয়াকিয়ান।
এই নারী সাংবাদিক রোজার প্রথম দিনে টুইটারে লিখেছেন, এই শাস্তি সত্যিই বাড়াবাড়ি। সব মানুষ কীভাবে এই নিষেজ্ঞার আওতায় আসে? রমজান মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে এমন এক দেশে শাস্তির ব্যবস্থা করা হয়েছে যেখানে রয়েছে দুই মিলিয়ন প্রবাসী অন্য ধর্মের অনুসারী। এটি তাদের প্রতি অন্যায়।
তিনি প্রশ্ন রেখে বলেন, কাউকে খাবার খেতে বা পান করতে দেখলে আপনার সমস্যা কী? এটি কীভাবে আপনার রোজার জন্য ক্ষতিকর হয়? আপনার ধর্ম বলছে ক্ষমা একটি মহৎ গুণ, আর রোজা অন্যের প্রতি ধৈর্য ও সহানুভূতি দেখানো শেখায়, শাস্তি প্রদান নয়।
আরওয়ার এই টুইট বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ব্যবহারকারীরা। কেউ কেউ বলছেন, রোজা রাখেন না এমন মানুষদের খাবার গ্রহণের স্বাধীনতা আছে। কিন্তু সেটি বাড়িতে, জনসমক্ষে নয়। অন্য একজন লিখেছেন, আমি আপনার মতকে শ্রদ্ধা করি। কিন্তু এ ব্যাপারে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। প্রথমত, আমাদের দেশের আইনগুলোর প্রতি প্রবাসীদের শ্রদ্ধা বাড়ানো উচিত, তারা কোথা থেকে এসেছে সেটি কোনো বিষয় নয়। দ্বিতীয়ত, যারা রোজা রাখে না এ ব্যাপারে তাদের স্বাধীনতা রয়েছে। কিন্তু সেটি তাদের ঘর কিংবা ব্যক্তিগত স্থানগুলোতে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শন।
আরেকজন লিখেছেন, 'এমন নয় যে, এই আইন কেউ জানে না। দুর্ভাগ্যবশত, যারা ভিন্নমত পোষণ করেন তারা কেউ এর বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।' অন্য একজন লিখেছেন, অধিকাংশ আরব দেশগুলোতে এ সমস্যা বিদ্যমান। আরেকজন লিখেছেন, রমজানে খাবার গ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরব দেশগুলোতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।
এভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আরওয়ার টুইটের পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন। এদের মধ্যে বেশির ভাগই আরওয়ার মতকে প্রশ্নবিদ্ধ করে উল্টাে প্রশ্নবানে জর্জরিত করেছেন। কুয়েতি এই নারী সাংবাদিক তার মন্তব্যের জেরে এক প্রকার তোপের মুখেই পড়েছেন। যদিও হাতে গোনা কিছু টুইট অনুসারি তার মতকে সমর্থন করছেন।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
