রোজায় অন্যকে ইফতার বা সাহরি করাবেন কেন?
প্রকাশিত: ১৯ মে ২০১৯
রমজানে ইফতার ও সাহরি গুরুত্বপূর্ণ দুটি ইবাদতের নাম। যথাসময়ে ইফতার ও সাহরি গ্রহণে রয়েছে কল্যান ও বরকত। এতে মহান আল্লাহ রোজাদারের ওপর খুশি হন এবং ফেরেশতারা বরকতের দোয়া করেন।
রমজানে কাউকে ইফতার কিংবা সাহরি দান করলেও রয়েছে পরিপূর্ণ সাওয়াব। দানের ফলে দানকারী কিংবা দান গ্রহণকারী কারো সাওয়াবই কমানো হবে না। দানকারী এবং দান গ্রহণকারী গরিব কিংবা ধনী হোক, বন্ধু কিংবা আত্মীয় হোক, দূরের কিংবা কাছে হোক, ইফতার ও সাহরি খাওয়ালে উভয়ের জন্যই রয়েছে অনেক উপকার ও সাওয়াব।
>> হজরত যায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সাওয়াব হবে; তাতে রোজাদারের সাওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)
>> প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন, ‘যে রোজাদারকে ইফতার করালো, তাকে পানাহার করাল, তাকেও রোজাদারের সমান সাওয়াব দেয়া হবে; তাতে তার (রোজাদারের) নেকি বিন্দুমাত্র হ্রাস করা হবে না। (তাবরানি, মুসান্নেফে আব্দুর রাজ্জাক)
মনে রাখতে হবে
ধনী-গরিব, দূরের-কাছের, বন্ধু-আত্মীয় যা-ই হোক না কেন, ইফতারের জন্য দাওয়াত করলে তা গ্রহণ করায় রয়েছে অনেক কল্যাণ। ইফতারের দাওয়াত গ্রহণ সম্পর্কে হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাঁকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করলো, তিনি তাতে সাড়া দিলেন এবং বললেন, ‘আমি তোমাকে (নারীকে) বলছি, যে ঘরওয়ালা কোনো রোজাদারকে ইফতার করাবে, তাদের জন্য তার অনুরূপ সাওয়াব হবে।
(ওই) নারী বলল, ‘আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন, বা এ জাতীয় কিছু বলেছেন। তিনি বললেন, ‘আমি চাই এ নেকি আমার পরিবার অর্জন করুক। (মুসান্নেফে ইবনে আব্দুর রাজ্জাক)
রমজান মাস ও রোজা যেমন আল্লাহর কাছে মহা অনুগ্রহের ঠিক রমজানে রোজাদারকে ইফতার কিংবা সাহরি খাওয়ানোও মহা অনুগ্রহ ও বরকতের।
তাই ইফতার কিংবা সাহরি খাওয়ার কোনো দাওয়াত আসলে তা গ্রহণ করায়ও রয়েছে অনেক সাওয়াব। এর সাওয়াব প্রদানে আল্লাহ তাআলা কাউকেই কম-বেশি করবেন না। বরং সবাইকে সমান সাওয়াব দান করবেন।
তবে সাবধান থাকতে হবে!
ইফতার কিংবা সাহরির নামে কোনোভাবেই খাবারের অপচয় করা যাবে না। আর এ ইফতার ও সাহরিতে গরিব-দুঃখী ও অসহায়দের আমন্ত্রণ করাই জরুরি ও মহা সাওয়াবের কাজ।
আবার কোনো গরিব-অসহায় ব্যক্তির যদি ইফতার কিংবা সাহরির বন্দোবস্ত হয়ে যায় তবে, তাকে ইফতার বা সাহরির টাকা দানেও রয়েছে অনেক উপকার। চাইলে ওই অসহায় ব্যক্তি সে টাকায় কিছু খাবার গ্রহণ করলো আর চাইলে বাকি টাকা দিয়ে সে সাবলম্বী হওয়ার জন্য কোনো কল্যাণকর কাজে লাগালো। আর এ দানের ফজিলত আল্লাহর কাছে আরো অনেক বেশি।
বিত্তবান-ধনীদের সাবধনা থাকতে হবে যে, কোনো ইফতার বা সাহরির আয়োজন যদি গরিব-অসহায়দের জন্য হয় তবে সেখানে ধনীদের অংশগ্রহণ না করাই উত্তম।
আল্লাহ তাআলা রোজার উত্তম প্রতিদান লাভে মুসলিম উম্মাহকে গরিব-অসহায় ব্যক্তিসহ পরস্পরকে ইফতার ও সাহরি করানোর আয়োজন করার তাওফিক দান করুন। রমজানে সবার সঙ্গে পাস্পরিব সদাচরণ করার তাওফিক দান করুন। অসহায় মানুষকে দান-সহযোগিতা করার তাওফিক দান করুন। আমিন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
