রেমিট্যান্স ফেয়ার শুরু শনিবার: গভর্নর মনসুর যাচ্ছেন না
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫
নিউইয়র্কের রেমিট্যান্স মেলায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান মনসুর যাচ্ছেন না। শনিবার ১৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ সানাই রেষ্টুরেন্টে গভর্নরের এই মেলা উদ্বোধন করার কথা ছিল। সেখানে না গিয়ে তিনি বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবাসী বাংলাদেশিদের সাথে রেমিট্যান্স ও অন্যান্য ইস্যুতে মত বিনিময় করবেন ১৯ এপ্রিল বিকেলে। এই ‘রেমিট্যান্স মেলায়’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও একাধিক ব্যাংকের চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটি বিভক্ত হয়ে পড়েছে। গত ২ মাস ধরে নিউইয়র্কের বই ব্যবসায়ী , বাৎসরিক বইমেলা ও বৈশাখী উৎসবের আয়োজক বিশ্বজিৎ সাহা ১৯-২০এপ্রিল রেমিট্যান্স মেলার আয়োজনের জানান দিচ্ছেন। তিনি এই মেলার কনভেনর হচ্ছেন ড. জিয়াউদ্দীন আহমেদ। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিশ্বজিৎ সাহা। জ্যাকসন হাইটস্থ সানাই রেষ্টেুরেন্টে শনিবার এই মেলা উদ্বোধন হবে। পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন এই মেলার। যাতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন। তার এই উদ্যোগে ৫ আগষ্ট ছাত্র জনতার নেতৃত্বে অভ্যুত্থানের সর্মথকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে প্রকাশ্যে বলতে থাকেন, মেলার আয়োজক গত ১৭টি বছর ফ্যাসিবাদের দোসর ছিলেন। ঢাকায় গিয়ে শেখ মুজিবের উপর একাধিক ডকুমেন্টারি তৈরি করে শেখ হাসিনার নজরে আসার চেষ্টা করেছেন। মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠান করেছেন। তা’ছাড়া রেমিট্যান্স ব্যবসার সাথেও তিনি জড়িত নন।
বির্তকিত বিশ্বজিৎ সাহার এই মেলায় গভর্নরের যোগদানের খবরে যুক্তরাষ্ট্রস্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারা ঘোষণা দেন, ফ্যাসিবাদের দোসর বিশ্বজিৎ সাহার মেলায় গভর্নর ও বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান যোগ দিলে লার্গোডিয়া ম্যারিয়ট হোটেল ও সানাই রেষ্টুরেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, ডা ওয়াজেদ আলী খান, আবু তাহের, জাকারিয়া মাসুদ জিকু, দেলোয়ার হোসেন শিপন,আব্দুল কাদের, কাজি মোহাম্মদ হাসান সিদ্দিক, মামুনুর রশীদ,ফরিদ আলম, মমিন মজুমদার, মুশফিকুর রহমান ও আল আমিন রাসেল।
বুধবার ১৬ এপ্রিল রাতে প্রতিবেদক দায়িত্বশীল সূত্রে জানতে পারেন, গভর্নর সিদ্ধান্ত নিয়েছেন ‘রেমিট্যান্স ফেয়ারে’ যাবেন না। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি গর্ভনর নিউইয়র্কে আসবেন। এদিন রাতেই রেমিট্যান্স মেলার উদ্যোগে লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে ‘ওয়েলকাম ডিনারের’ আয়োজন করা হয়েছে। সেখানেও গভর্নর আমন্ত্রিত। এতেও তার যোগদান অনিশ্চিত। তবে দু-একটি প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান এই ডিনার ও মেলায় যোগদানের সম্ভাবনা রয়েছে।
এদিকে ১৬ এপ্রিল বিশ্বজিৎ সাহা ‘রেমিট্যান্স মেলায়’ যোগদানের জন্য স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রন জানিয়েছেন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান তার ১৯-২০ এপ্রিলের রেমিট্যান্স মেলায় উপস্থিত থাকবেন। ১৯ এপ্রিল বিকেল ৩টায় উদ্বোধন করা হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। বিশ্বজিৎ সাহার প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এই মেলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ, ডেপুটি গভর্নর হাবিবুর রহমান,এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ ও ব্যাংকস এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকারেরও এই মেলায় যোগ দেবার কথা।
এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রায় একই সময়ে গভর্নরের কর্মসূচি রয়েছে। ১৯ এপ্রিল বিকেল ৫টায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করবেন। রেমিট্যান্স ব্যবসায়ীদের সাথেও গভর্নর আলাদাভাবে কনস্যুলেটে বসবেন। এই মতবিনিময় সভায় প্রবাসীদের যোগদানের জন্য কনস্যুলেট অফিস থেকে আমন্ত্রন জানানো হচ্ছে।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রতিকেদককে গত বুধবার জনান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আইএমএফ এর সভায় যোগ দিতে ২০ এপ্রিল ওয়াশিংটনে আসছেন। এর আগে তিনি ১৮ এপ্রিল যাবেন নিউইয়র্কে। ১৯ এপ্রিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে রেমিট্যান্স ও অন্যান্য বিষয় নিয়ে কমিউনিটির সদস্যদের সাথে মতবিনিময় করবেন। অন্য কোন প্রোগ্রামে তার যাবার কথা আমাদের জানা নেই।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
