রিয়াল ছাড়তে বন্ধু রোনালদোর ‘ফর্মুলা’য় হাঁটছেন মার্সেলো!
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
মানুষ বন্ধুর দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এই কথাটিই নতুন করে প্রমাণ করে দিচ্ছেন মার্সেলো। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়তে বেছে নিয়েছেন বন্ধু রোনালদোর ফর্মুলা! গত মৌসুমে যে পথে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো, মার্সেলোও হাঁটছেন ঠিক সেই পথেই। অন্তত ক্লাব ছাড়ার প্রথম পদক্ষেপটা মার্সেলো নিয়েছেন বন্ধু রোনালদোর ফর্মুলা মতোই।
গত মৌসুমে অনেকটা অভিমান করেই রিয়াল ছাড়েন রোনালদো। মূলত রিয়াল কর্তাদের সঙ্গে তার মনোমালিন্যটা ছিল বেতন-ভাতা বৃদ্ধি দিয়ে। কিন্তু ক্লাব ছাড়ার প্রথম পদক্ষেপে রোনালদো সামনে নিয়ে আসেন সমালোচনার বিষয়টিকে। মাত্রাতিরিক্ত সমালোচনার কারণে তিনি রিয়ালে সুখী নন।
এভাবে চলতে থাকলে তার পক্ষে রিয়ালে থাকাটা সম্ভব হবে না। সমালোচনাটা তিনি আর নিতে পারছেন না। ক্লাবে থাকলে হলে পরিস্থিতির উন্নতি করতে হবে। অথবা ক্লাব যদি তাকে বিক্রি করতে চায়, তিনি চলে যেতে রাজি। প্রথম পদক্ষেপে এসব কথা বলেই রিয়াল কর্তাদের চাপে ফেলে দেন রোনালদো।
মার্সেলোও মনের ইচ্ছার কথাটা মুখফুটে প্রথম বললেন সেই ফর্মুলাতেই। গত সোমবার রিয়ালের প্রধান নির্বাহী পরিচালক হোসে অ্যাঙ্গেল সানচেজের সঙ্গে দেখা করে মার্সেলো সরাসরিই বলেন, সমালোচনাটা তিনি আর নিতে পারছেন না। ক্লাব যদি তাকে বিক্রি করতে চায়, তিনি চলে যেতে রাজি!
পরে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেও সরাসরি বলেন, রাখতে না চাইলে তাকে যেন বিক্রি করে দেয়। সেই ২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স ছেড়ে রিয়ালে যোগ দেন মার্সেলো। সেই থেকে ১৩টি বছর কাটিয়ে দিলেন রিয়ালে। আর নিজের সর্বস্ব ঢেলে দিয়ে দীর্ঘ এই সময়টা সম্মান এবং ভালোবাসার মধ্য দিয়েই কাটিয়েছেন। কিন্তু এই মৌসুমে ৩০ বছর বয়সী মার্সেলো নিজের সেরাটা মেলে ধরতে পারছেন না।
মাঠে নামলেই করছেন অমার্জনীয় ভুল। যে ভুলের খেসারত ক্লাব রিয়ালকে দিতে হচ্ছে ম্যাচ হেরে বা ড্র করে। গত রোববার পুঁচকে জিরোনার কাছে ২-১ গোলের হারটিও যেমন মার্সেলোর ভুলেরই খেসারত। তার এক অমার্জনীয় ভুলেই জয়সূচক গোল করে জিরোনা। হাস্যকর সেই ভুলের পর সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি ভর্তি দর্শকেরাই দুয়ো দেন মার্সেলোকে।
এই মৌসুমে নিজ দলের দর্শকদের দুয়ো অনেক ম্যাচেই শুনতে হয়েছে মা্র্সেলোকে। তবে রোববার গ্যালারিভর্তি দর্শকদের এক যুগে দুয়ো দেওয়ার বিষয়টি বড় বেশি কষ্ট দিয়েছে মার্সেলোকে। সমালোচনাটা কিছুতেই হজম করতে পারেননি। পরের দিনই তাই ক্লাব কর্তাদের কাছে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তবে ইচ্ছাটা তিনি প্রকাশ করেছেন বন্ধু রোনালদোর কূটনীতিক ফর্মুলায়।
গণমাধ্যমের খবর, বন্ধু রোনালদোর অনুপ্রেরণাতেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিতে চাচ্ছেন মার্সেলো। গত জুলাইয়ে জুভেন্টাসে যাওয়ার পরপরই রোনালদো মার্সেলোকে অনুপ্রাণিত করেন ইতালিতে যেতে। ফোন করে বারবার উসকাতে থাকেন। জুভেন্টাস কর্তাদেরও রোনালদো অনুরোধ করেন মার্সেলোর সঙ্গে চুক্তি করতে।
রোনালদোর অনুরোধেই মার্সেলোর দিকে হাত বাড়ায় জুভেন্টাস। আর মার্সেলোও প্রিয় বন্ধুর অনুপ্রেরণা-উসকানিতে জুভেন্টাসে যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেন। কিন্তু গত মৌসুমে তার ইচ্ছাটা শেষ পর্যন্ত পূরণ হয়নি। তবে এ মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে রিয়াল ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। নিজে থেকেই যিনি চলে যেতে চান, তাকে শুধু কি চুক্তির দোহাই দিয়ে ধরে রাখা যায়!
- পশ্চিম তীরকে ইসরাইলে সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প
- ইসরাইলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা
- রাজধানীতে বসছে জিরো ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা
- ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের
- ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না : ডা. শফিকুর রহমান
- ভয়ংকর নির্বাচনি সাইবার যুদ্ধ
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই
- প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো
- জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন তারেক রহমান
- নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ,দগ্ধ ৩০
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- আউট, অর নট-আউট!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
