রিয়ালে ফেরার ইঙ্গিত দিলেন মরিনহো
প্রকাশিত: ৫ মার্চ ২০১৯
তাহলে আগামী মৌসুমে হোসে মরিনহোই কোচ হয়ে ফিরছেন রিয়াল মাদ্রিদে? স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সান্তিয়াগো সোলারির।
মরিনহো নিজেই সম্ভাবনার দুয়ারটা উন্মুক্ত করলেন। বিইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ কোচ নিজেই ইঙ্গিত দিলেন রিয়ালে ফেরার। স্পষ্ট কণ্ঠেই জানিয়ে দিলেন, রিয়ালে ফিরতে তার কোনো সমস্যা নেই।
মরিনহো ফিরতে পারেন রিয়ালে, গত ডিসেম্বরেই এমন গুঞ্জন রটে যায় ইউরোপে। গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন তিনি। এই বরখাস্তের পরপরই তার রিয়ালে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। রিয়ালের বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়ই প্রথম সম্ভাবনার কথাটা জানান।
কিন্তু, সময়ের স্রোতে গুঞ্জনটি হারিয়েও যায়। মরিনহোকে ফেরানোর সম্ভাবনায় তালা দিয়ে রিয়াল মাদ্রিদ বরং অন্তর্বর্তী কোচ সান্তিয়াগো সোলারির সঙ্গেই পাকা চুক্তি করে।
গত অক্টোবরে হঠাৎ করে কোচের দায়িত্ব পেয়ে, শুরুতেই চমক দেখান ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইন। তার পুরস্কার হিসেবেই তার সঙ্গে স্থায়ী চুক্তি করে রিয়াল।
কিন্তু, আর্জেন্টাইন কোচ শুরুর সেই চমকটা আর ধরে রাখতে পারেননি। বরং গত দুই সপ্তাহে দলের চরম হতাশাজনক পারফরম্যান্সে তার আসনটা নড়বড়ে হয়ে গেছে।
পুঁচকে জিরোনার কাছে নিজেদের ঘরের মাঠ হার। এরপর নিজেদের ঘরের মাঠেই চিরশত্রু বার্সেলোনার কাছে টানা দুটি এল ক্লাসিকোতে হার।
এর মধ্যে শেষ হারটি ছিল গত শনিবার লিগে। ১-০ গোলের সেই হারে লিগ শিরোপা স্বপ্ন এক রকম শেষই হয়ে গেছে রিয়ালের। ফলে এরই মধ্যে রব উঠেছে, সোলারির মতো অনভিজ্ঞ একজনের পক্ষে বিশ্বসেরা রিয়ালকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব না। তাকে দিয়ে রিয়ালের চলবে না।
রিয়ালও নাকি এরই মধ্যে সোলারির বিকল্পের সন্ধানে নেমে পড়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনাও যাচ্ছে বেশ কয়েকজনের নাম। যাদের মধ্যে আছেন জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লো, ইংলিশ ক্লাব টটেনহামের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো এবং জুভেন্টাসের ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিরা।
এরই মধ্যে মরিনহো স্পষ্ট কণ্ঠেই ইঙ্গিত দিলেন রিয়ালে ফেরার। প্রকাশ্যেই বললেন, বার্নাব্যুতে ফিরতে তার কোনো সমস্যা নেই।
সমস্যার প্রসঙ্গটি আসছে অতীত অভিজ্ঞতার কারণে। ২০১০ থেকে ২০১৩— এই তিন বছর রিয়ালের কোচের দায়িত্ব পালন করেছেন মরিনহো। কিন্তু, তার বিদায়টা সুখকর ছিল না। দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তিক্ততার কারণেই রিয়াল ছাড়তে হয়। যদিও সমঝোতার ভিত্তিতেই রিয়াল ছাড়েন তিনি।
মরিনহোর সঙ্গে যাদের তিক্ততা ছিল, তাদের মধ্যে ইকার ক্যাসিয়াস ও ক্রিস্তিয়ানো রোনালদো এখন আর রিয়ালে নেই। ক্যাসিয়াস রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন মরিনহোর স্বদেশি ক্লাব এফসি পোর্তোতে। তার স্বদেশি ক্রিস্তিয়ানো রোনালদো গেছেন জুভেন্টাসে। তবে, সার্জিও রামোস এখনো আছেন। শুধু থাকা নয়, রামোস এখন রিয়ালের অধিনায়ক।
মরিনহোর ফেরার পথে এই রামোস কি বাঁধা হয়ে দাঁড়াবেন না? মরিনহো বুঝিয়ে দিলেন ফুটবলে এসব কোনো ব্যাপারই না। বিইন স্পোর্টসকে স্পষ্ট করেই বলেছেন, ‘ফুটবলে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত যখন আমি চেলসিতে পুনরায় ফিরলাম। যখন সমর্থকরা দ্বিতীয়বার আপনার নাম ধরে স্লোগান দেবে, উল্লাস করবে, বুঝবেন তারা আপনাকে গ্রহণ করেছে। এটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। অতএব, রিয়াল মাদ্রিদে ফিরতে আমার কোনো সমস্যা নেই।’
রিয়ালের কর্তারাও যে তাকে ফেরানোর কথা ভাবছেন, সেটিও বুঝিয়ে দিয়েছেন পর্তুগিজ কোচ, ‘আপনি গর্বিতই হবেন, যখন শুনবেন যে ক্লাবটিকে আপনি ইতোমধ্যেই কোচিং করিয়েছেন, তারা আবার আপনাকে ফেরাতে চাইছে। আমি স্পেনকে পছন্দ করি। তার মানে কিন্তু এই নয় যে, আবহাওয়া, পরিবেশ বিবেচনা করে আমি কোনো দেশকে বেছে নিই। তারা বিশ্বসেরা ক্লাব। তাদের নামের পাশে ১৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আছে।’
মরিনহোর এই ইঙ্গিত নিশ্চিতভাবে পুরোনো গুঞ্জনটাকে নতুন করে উস্কে দিল। আগামী কয়েক দিন হয়তো এ নিয়ে ঝড়ই বইবে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
