রিয়ালকে ‘সর্ব ক্ষমতার’ শর্ত দিয়েছেন জিদান!
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
নিজেদের ঘরের মাঠে এক সপ্তাহে টানা তিন হার। সেই তিন হারে তিনটি শিরোপা স্বপ্ন শেষ। ঐতিহাসিক এই বিপর্যয়ে বার্নাব্যুতে যে টালমাটাল অবস্থা, তার প্রথম বলি হতে যাচ্ছেন কোচ সান্তিয়াগো সোলারি। গত সপ্তাহের ওই ট্র্যাজেডি নিশ্চিত করে দিয়েছে, রিয়ালের কোচ হিসেবে এই আর্জেন্টাইনের আর থাকা হচ্ছে না।
এরই মধ্যে সোলারির বিকল্পের সন্ধানে নেমে পড়েছে রিয়াল। পছন্দের তালিকায় লিখে নিয়েছে সাবেক দুই কোচ জিনেদিন জিদান ও হোসে মরিনহোসহ অন্তত ৫ জনকে।
তবে সেই ৫ জনের মধ্যে জিদানই আছেন এক নম্বরে। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এরই মধ্যে জিদানকে ফেরার জন্য প্রস্তাবও দিয়েছেন। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল পেরেজকে মুখের ওপর ‘না’ করে দিয়েছেন জিদান। কিন্তু গতকালই আবার গণমাধ্যমে খবর বেরিয়েছে জিদান রিয়ালে ফিরতে রাজি। তবে পুনরায় দায়িত্ব নেওয়ার জন্য ফরাসি কোচ জুড়ে দিয়েছে ছোট্ট একটা শর্ত। কোচ হিসেবে ‘সর্বময় ক্ষমতা’ চাই তার!
এই যে মৌসুম শেষের ৩ মাস আগেই বিশ্বসেরা রিয়ালের মৌসুম শেষ হয়ে যাওয়া। এক সপ্তাহের ব্যবধানে মৌসুমের বড় তিনটি টুর্নামেন্ট থেকেই কার্যত ছিটকে পড়া। রিয়ালের এই ঐতিহাসিক করুণ পরিণতির চিত্রটা নাকি গত মৌসুমেই আঁচ করতে পেরেছিলেন জিদান। বুঝে গিয়েছিলেন, সাফল্যের ধারাটা ধরে রাখতে দলে ব্যাপক পরিবর্তন আনতে হবে। যোগ করতে হবে নতুন রক্ত। কিনতে হবে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়। তা না হলে ভরাডুবি নিশ্চিত।
তাই রিয়ালকে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পরও রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ান চতুর জিদান। নিশ্চিত ভরাডুবির স্বাক্ষী হতে চাননি। অবশ্য সরে দাঁড়ানোর আগে সভাপতি পেরেজকে দলের আসন্ন ভরাডুবি এড়ানোর রাস্তাটা দেখিয়েছিলেন জিদান। আবদার করেন তার পছন্দের খেলোয়াড়দের কেনার জন্য।
কিন্তু রিয়াল সভাপতি পেরেজ তখন জিদানের কথা শোনেননি। দলের খেলোয়াড়দের ওপরই আস্থা রাখেন। এমনকি ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ার পাকা সিদ্ধান্ত নেওয়ার পরও পেরেজের টনক নড়েনি। তাই আসন্ন ভরাডুবি আঁচ করতে পেরে নিজেই চাকরি ছাড়েন জিদান।
৮ মাসের ব্যবধানে জিদানের সেই ভবিষ্যদ্বাণী শতভাগ সত্য বলে প্রমাণিত। দলের চরম বিপর্যয়ে পেরেজও নিজের ভুল বুঝতে পেরেছেন। তাই ভুল শোধরাতে সেই জিদানেরই শরণাপন্ন তিনি। সুযোগ বুঝে জিদানও চেয়ে বসেছেন ‘সর্বময় ক্ষমতা’।
পেশাদার ফুটবলে কোচরাই সর্বেসর্বা। একাদশ নির্বাচন থেকে শুরু করে কাকে খেলাবেন, কাকে বিশ্রাম দেবেন, সব সিদ্ধান্ত কোচরাই নিয়ে থাকেন। সাধারণ এই ক্ষমতার বাইরে জিদান চাইছেন ‘নিজ পছন্দের খেলোয়াড় কেনার একক ক্ষমতা।’
তার কথা, দলের শক্তি বৃদ্ধির জন্য দলের কাকে কাকে বিক্রি করবেন এবং নতুন কাকে কাকে কিনবেন, তা বাছাই করবেন একমাত্র তিনি। তার পছন্দ অনুযায়ীই খেলোয়াড় কিনতে হবে। ক্লাব কর্তা হিসেবে তার পছন্দে নাক গলানো যাবে না। তারা শুধু টাকা গুণে যাবেন!
গণমাধ্যমে গুঞ্জন আছে, গত মৌসুমে এই খেলোয়াড় কেনা-বেচার বিষয়েই সভাপতি পেরেজের সঙ্গে কোচ জিদানের এক ধরনের মনোমালিন্য তৈরি হয়। তার জের ধরেই অবিশ্বাস্য সাফল্যের পরও রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
কথা হলো, গত মৌসুমে হয়তো সাফল্যের রঙিন চশমা পরা থাকায় সব কিছু রঙিনই দেখছিলেন পেরেজ। তাই কল্প চোখে জিদানের দেখা ‘আসন্ন বিপর্যয়ের’ সাবধানবার্তায় কান দেননি। বিশ্বাসও করেননি। কিন্তু বাস্তবতা তো পেরেজের চোখ থেকে রঙিন চশমা খুলে ফেলেছে। রিয়াল সভাপতি নিজ চোখেই দেখছেন দলের চরম বিপর্যয়।
এই বাস্তব শিক্ষা পেয়ে এবার কি জিদানের ছোট্ট এই শর্তটা মেনে নেবেন পেরেজ? ‘সর্বময় ক্ষমতার’ অধিকার দিয়েই কোচ করবেন জিদানকে!
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
