রাতের আঁধারে মাটি কেটে নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫
ফেনীর ফুলগাজীতে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা মাদরাসা সংলগ্ন এলাকায় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, যুবদল কর্মী খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী এ কাজে জড়িত বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, চকবস্তা মাদরাসা এলাকায় সিএনজি অটোরিকশা চালক রুহুল আমীনের বাড়ির পূর্ব পাশে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এতে বসতবাড়িসহ আশপাশের ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, একশ্রেণির মাটি খেকো প্রশাসনের সতর্ক বার্তাকে উপেক্ষা করে এমন কাজ করে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে বশিকপুরের যুবদল কর্মী খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, মকবুল আহমদের ছেলে মোহাম্মদ মানিক, নুর আহমদের ছেলে এমদাদ উল্লাহ ও মো. রায়হান মিয়ার ছেলে রাসেল এসব কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ৫ আগস্টের পরে তারা বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাটিকাটাসহ নানা অপরাধ করলেও তাদের নিয়ে কথা বললে ভয়ভীতি ও হুমকি দেয়। এজন্য ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী বলেন, জমির বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার ফলে পুকুরের মতো আকার ধারণ করেছে। মাটি নিয়ে যাওয়ার পথে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার নির্দিষ্ট জায়গার মাটি কাটলেও পুরো এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয়। ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষ তাদের কাছে একপ্রকার জিম্মি।
এ ব্যাপারে অভিযুক্ত যুবদল কর্মী খোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, মাটি কাটার বিষয়টি সত্য। তবে এটি আমি একা করছি না। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, পিন্টু, রাশেদ, এমদাদ মাহফুজসহ আরও কয়েকজন মিলে আমরা ব্যবসা করছি। তবে ভূমি মালিকের সঙ্গে আপোসের মাধ্যমেই ফসলি জমির মাটি কাটা হয়েছে।
সরকারি বিধি উপেক্ষা করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমরা আপোসের মাধ্যমে মাটি কাটছি এতে কোন সমস্যা নেই। আপাতত মাটি কাটার কাজ বন্ধ রেখেছি।
অভিযোগ প্রসঙ্গে জানতে দরবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, আপনি সাংবাদিক মানুষ সেজন্য গালিগালাজ করতে পারছি না। যিনি এমন অভিযোগ করছেন তিনি আওয়ামী লীগের সময়েও আমাদের হয়রানি করেছে, এখনো হয়রানি করছে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি অভিযোগকারীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।
ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন ঢাকা পোস্টকে বলেন, আবুল বশরের মাটি কাটাসহ বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়গুলো ইতোমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, উপজেলার ২-৩টি স্থানে এমন ঘটনার তথ্য পেয়েছি। তবে এসব ঘটনায় জড়িতরা দিনে মাটি কাটেনা, রাতের আঁধারে কাটে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ভুক্তভোগীরা যদি আইনের আশ্রয় নেন বা থানায় অভিযোগ করেন তাহলে আমাদেরও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। এক্ষেত্রে থানায় কিংবা আমাদের কাছে লিখিত অভিযোগের ব্যাপারে ভুক্তভোগীদের আমরা উৎসাহিত করি।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
