রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ-গুলি, আহত ৩০
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ দুইপক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী এবং বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহত বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার বলেন, 'গত বৃহস্পতিবার রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা যান। আজ মঙ্গলবার তার কবর জিয়ারতের উদ্দেশ্যে পৌরসভার বড়বাড়ি পাড়াতে যাচ্ছিলাম। গহিরা সত্তারঘাট ব্রিজ পাড় হলে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী আমার গাড়িবহরে হামলা চালায়।' তিনি আরও বলেন, 'আমি গাড়ি থেকে নামলে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়। একটি গুলি আমার ঘাড় ঘেঁষে চলে যায়। এতে আমিসহ আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
চমেক হাসপাতালের জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, 'রাউজানে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে।'
এই বিষয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ‘আগামী ৯ আগস্ট রাউজানে জুলাই শহীদদের স্মরণে রাউজান কলেজ মাঠে বিএনপির কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি গহিরা সত্তারঘাট এলাকায় গেলে শহর থেকে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে রাউজানের দিকে আসা নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। সংঘর্ষে আমাদের তিনজন গুলিবিদ্ধসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল হক বলেন, 'গোলাম আকবর খোন্দকার আওয়ামী দোসরদের নিয়ে আমাদের শান্তিপূর্ণ মোটর শোভাযাত্রায় হামলা করেছে। অনেক নেতাকর্মীর রক্ত ঝরেছে। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।'
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, 'রাউজানে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
