রহমতের ছায়ায় ঢেকে দাও আমায় হে খোদা!
প্রকাশিত: ১৩ মে ২০১৯
অশেষ রহমতের মাস রমজান, ইবাদতের মাস, আল্লাহকে পাবার মাস। এই মাসের অফুরন্ত রহমতের বর্ণনা পাওয়া যায় হজরত সালমান ফার্সি বর্ণিত একটি দীর্ঘ হাদীস থেকে।
তিনি বলেন- যখন শাবান মাস শেষ হওয়ার দ্বারপ্রান্তে তখন হজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ উপদেশ দিতেন যে, তোমাদের নিকট এমন একটি মাস আসছে যা অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও বরকতময়। শুধু তাই নয়, এই মাসে এমন একটি রজনী আছে যা হাজার মাস হইতে উত্তম। আল্লাহ তায়ালা এই মাসে তোমাদের ওপর রোজাকে ফরজ করেছেন এবং এই মাসের রাত্রিগুলোতে নামাজ (তারাবি) পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশায় এই মাসে একটি নফল আদায় করবে সে অন্য মাসের ফরজের সওয়াব পাবে। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য মাসের সত্তরটি ফরজ আদায়ের সওয়াব পাবে।
রাসূল আমাদেরকে আরো উপদেশ দেন- এই মাস ধৈর্যের মাস। সুতরাং এই মাসের যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যের বিনিময়ে জান্নাত দেবেন। তিনি আরো বলেন এটা মানুষের প্রতি সহানুভুতির মাস। এটা রিযিক প্রশস্তির মাস। এই মাসে মানুষকে রিযিক বাড়িয়ে দেয়া হয়। এই মাসে যে অন্যকে ইফতার করাবে তার গোনাহ মাফ করে দেয়া হবে। শুধু গোনাহ মাফ করা হবে এমন, তার জাহান্নাম থেকে মুক্তির কারণও হবে। এবং সে সেই রোজাদারের সওয়াবের ভাগি হবে, কিন্তু রোজাদারের সওয়াব একটুও কমবে না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলে উঠলেন যে, হে নবী আমাদের মাঝে তো সবাই অন্যকে ইফতার করানোর সমর্থ রাখে না? এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- ( পেট ভরে খাওয়াতে হবে না) এই সওয়াব একটি খেজুর বা একটি ঢোক পানি বা দুধ পান করিয়েও অর্জন করা যাবে।
তিনি আরো উপদেশ দিয়ে বলেন- এটা এমন মাস যার প্রথম অংশে আল্লাহর রহমত নাযিল হয়, দ্বিতীয়াংশে গোনাহ মাফ হয় আর তৃতীয়াংশে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাই। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম বা কর্মচারীর ওপর কাজের দায়িত্ব হালকা করে দিবে; আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন।
তিনি আরো উপদেশ দিয়ে বলেন- এই মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে। দুটি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আর দুটি এমন যা না করে তোমাদের কোনো উপায় নেই। প্রথম দুটি কাজের একটি হলো বেশি থেকে বেশি কালিমা তাইয়িবা ও ইস্তেগফার পড়বে। অন্য দুটি হলো আল্লাহর কাছে জান্নাত লাভের দোয়া করা ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। সবশেষে একটি উপদেশ দেন; যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। (তারগীব, ইবনে হিব্বান, বাইহাকি)
আমরা এই দীর্ঘ হাদীসের আলোকে বলতে পারি রমজানের সারাটা জুড়েই রহমত আর রহমত। রহমত সম্পর্কিত আরেকটি হাদিস বর্ণনা করছি-
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " أُعْطِيَتْ أُمَّتِي خَمْسَ خِصَالٍ فِي رَمَضَانَ لَمْ تُعْطَهُ أُمَّةٌ قَبْلَهُمْ : خُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ ، وَتَسْتَغْفِرُ لَهُمُ الْمَلائِكَةُ حَتَّى يُفْطِرُوا ، وَتُصَفَّدُ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ ، فَلا يَخْلُصُونَ إِلَى مَا كَانُوا يَخْلُصُونَ فِيهِ إِلَى غَيْرِهِ ، وَيُزَيِّنُ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِ فِي كُلِّ يَوْمٍ جَنَّتَهُ ، ثُمَّ يَقُولُ : يُوشِكُ عِبَادِيَ الصَّالِحُونَ أَنْ يُلْقُوا عَنْهُمُ الْمُؤْنَةَ وَالأَذَى ، وَأَنْ يَصِيرُوا إِلَيَّ ، وَيُغْفَرُ لَهُمْ فِي آخِرِ لَيْلَةٍ ، قِيلَ : يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ! هِيَ لَيْلَةُ الْقَدْرِ ؟ قَالَ : " لا ، وَلَكِنْ إِنَّمَا يُوَفَّى الْعَامِلُ أَجْرَهُ إِذَا قَضَى عَمَلَهُ
অর্থাৎ হজরত আবু হুরায়রা (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- আমার উম্মতকে রমজানের বিষয়ে পাঁচটি বিশেষ বৈশিষ্ট দান করা হয়েছে যা পূর্ববর্তী আর কোনো নবীর উম্মতকে দান করা হয়নি। ১. রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকাম্বরের চেয়ে সুঘ্রাণ যুক্ত ২. রোজাদারের জন্য নদীর মাছও ইফতার পর্যন্ত একটানা দোয়া করতে থাকে ৩. প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয়। আর আল্লাহ তাদেরকে বলতে থাকেন অতিসত্তর আমার প্রিয়বান্দারা দুনিয়া কষ্ট ছেড়ে তোমাদের এখানে আসবে। ৪. এই মাসে দুষ্ট ও অবাধ্য শয়তানকে বন্দি করে রাখা হয়, ফলে মানুষজন খারাপ কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারে। ৫. রমজানের সর্বশেষ রাত্রিতে রোজাদারদেরকে মাফ করে দেয়া হয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন- সেই রাত কী শবে কদর? রাসূল বলেন- না, বরং নিয়ম হলো কাজ হলে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেয়া। (তারগীব আহমদ বায়হাকী)
উল্লিখিত দু’টি হাদিস থেকে রমজান রোজা ও রোজদার সম্পর্কে অশেষ রহমতের আলাপ শুনলাম। আমাদের মাঝে এখন এই রমজানই উপস্থিত। রহমতের বৃষ্টিতে নিজের ভেজাতে এখনই সময়। এখনই লুফে নিতে হবে রহমতের বরকত। সেহরিগুলোতে নিয়মিত হাজিরা দিতে হবে। হাদীস শরিফে আসছে তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। দিনের রোজাকে সুন্দর করে রাখতে হবে। বেহুদা ফাহেশা অনর্থ কোনো কাজে রোজা অবস্থায় জড়ানো যাবে না। সাহাবায়ে কেরাম যেভাবে সারাদিন পবিত্রতার সঙ্গে সিয়াম পালন করেছেন ঠিক সেইভাবে আমাদের সিয়াম পালন করতে হবে। দিনটা যখন শেষ হয়ে যাবে, ক্লান্ত হয়ে পড়বে তখন ইফতারের সময় হলে ইফতার প্রস্তুত করতে থাকা। সামনে ইফতার নিয়ে অপেক্ষাও বিরাট সওয়াব ও নেকির কাজ।
হাদীস শরিফে আসছে- ওই অবস্থাটা আল্লাহর কাছে প্রিয়। তখন আল্লাহর তার ফেরেস্তাদের বলতে থাকেন দেখ, খাবার সামনে তবুও আমার ডরে ভয়ে খাচ্ছি। তোমারা সাক্ষি থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। ইফতারে পরেই প্রস্তুতি নিয়ে এশা পরবর্তী সালাতুত তারাবির জন্য। এভাবে যদি আমরা আমাদের রোজাগুলো পালন করতে পারি; তাহলে আল্লাহর দরবারে আশা করা যায় যে, হাদীসে বর্ণিত অফুরন্ত রহমতের ঘোষণা আমাদের জীবনেও পাবো। ইনশাল্লাহ!
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
