রমজানে সৌদি আরবে যেসব নির্দেশনা মানতে হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪
পবিত্র রমজান মাস ঘিরে নতুন করে বেশ কিছু নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই নির্দেশনার অংশ হিসেবে মুসল্লিদের নামাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য মসজিদে ক্যামেরা বসিয়ে নামাজ সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া মসজিদের ইমামদের মুসল্লিদের জন্য ইফতারের তহবিল সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সৌদি আরবের সব মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ইসলামিক কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় রমজান-সম্পর্কিত ব্যবস্থার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা জারি করেছে বলে গালফ নিউজ জানিয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, রমজানে সূর্যাস্তের সময় পরিবেশিত ইফতারের খাবার মসজিদের ভেতরে পরিবেশন কিংবা নেওয়া যাবে না। মসজিদ পরিষ্কার রাখার স্বার্থে মসজিদ চত্বরের নির্ধারিত স্থানে মুসল্লিদের ইফতার গ্রহণ করতে বলা হয়েছে।
রমজান মাস সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনার মধ্যে নামাজের সময় ইমাম বা মুসল্লিদের ছবি তোলা কিংবা নামাজ সরাসরি সম্প্রচারের জন্য মসজিদের ভেতরে ক্যামেরা স্থাপনের ওপর নিষেধাজ্ঞাও রয়েছে।
মুসল্লিদের নামাজে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে দেশটির ওই মন্ত্রণালয়। অন্যান্য মাধ্যমেও নামাজের প্রচার ও সরাসরি সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি মুয়াজ্জিনদের জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুয়াজ্জিনদের সৌদির ক্যালেন্ডার উম্মুল কুরায় নির্ধারিত নামাজের সময় এবং আজানের মাঝের বিরতি মেনে চলতে হবে।
রমজানের সময় ফজর এবং মাগরিবের আজান ও নামাজ শুরুর সময়ের ব্যবধান ১০ মিনিট রাখতে হবে। মুসল্লিদের সুবিধার্থে আজান ও নামাজ শুরুর এই সময় মুয়াজ্জিনদের মানার কথা বলা হয়েছে।
একই সঙ্গে ইমামদের তারাবীহ, নফল নামাজ, বিশেষ করে রোজা রাখার নিয়ম এবং পবিত্র রমজান মাসের ফজিলত ও খুতবা দীর্ঘায়িত না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
