রক্ত যেভাবে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যগুলোর মধ্যে অন্যতম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে রক্তের বাণিজ্য অনেক বড়। গ্লোবাল মার্কেট ইনসাইটস ইনকরপোরেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে উত্তর আমেরিকায় রক্তের বাজারের মোট মূল্য ছিল ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির মোট রপ্তানি পণ্যের ২ দশমিক ৬৯ শতাংশই হলো রক্ত।
গ্রিফলস, সিএসএল প্লাজমা, ট্যাকেডা বায়োলাইফ ও অক্টাফার্মা যুক্তরাষ্ট্রের প্রথম সারির রক্ত সরবরাহকারী প্রতিষ্ঠান। বিশেষ করে প্লাজমা সরবরাহের ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানই সবচেয়ে এগিয়ে। এসব প্রতিষ্ঠান রক্ত ও প্লাজমার বিনিময়ে দাতাদের পারিশ্রমিক দেয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রে রক্ত কেনাবেচা বৈধ। এখানে বলে রাখা ভালো, দুনিয়ায় মাত্র পাঁচটি দেশে রক্তের বিনিময়ে টাকা দেওয়ার নিয়ম আছে। যুক্তরাষ্ট্র বাদে বাকি চারটি দেশ হলো অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি ও হাঙ্গেরি।
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিভাগের ডক্টরাল শিক্ষার্থী অ্যানালাইডিস ওচোয়া সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘প্লাজমাদান সেন্টারগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে তারা প্লাজমা দান করার প্রথম মাসে দাতাকে ৯০০ ডলার দেবে। প্রথম মাসের পর এই অর্থের পরিমাণ কমতে থাকে। সাধারণত প্রতিবার প্লাজমা দেওয়ার পর একজন দাতা ৩০-৫০ ডলার আয় করতে পারেন।’
আগেই বলেছি, দুনিয়ার বেশির ভাগ দেশেই রক্তদানের বিনিময়ে অর্থগ্রহণ নিষিদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্রে এ রকম কোনো নিষেধাজ্ঞা নেই। যুক্তরাষ্ট্রের নির্দলীয়, সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান নিস্কানেন সেন্টারের এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্লাজমার বিনিময়ে অর্থ গ্রহণে কোনো নিষেধাজ্ঞা না থাকার কারণেই পৃথিবীর ৭০ শতাংশ প্লাজমার সরবরাহ আসে যুক্তরাষ্ট্র থেকে।
অ্যানালাইডিস ওচোয়া আরও বলেন, ‘আমি ও আমার সহকর্মীরা প্রথমে প্লাজমা সেন্টারগুলো চিহ্নিত করি। তারপর লক্ষ করি, প্লাজমা সেন্টারগুলো যেসব এলাকায় অবস্থিত, সেসব এলাকার মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে কি না। আমরা দেখতে পাই, যেসব এলাকায় বসবাসকারী জনগণ বেশি দরিদ্র, সেসব এলাকায় প্লাজমা সেন্টারের সংখ্যা অনেক বেশি।’
ওচোয়ার মতে, যুক্তরাষ্ট্রে অর্থের বিনিময়ে প্লাজমা দান করা অর্থনৈতিক সংকট মোকাবিলার একটি প্রক্রিয়া। মার্কিন মুলুকের রক্ত বাণিজ্য নিয়ে ২০২৩ সালে একটি বই প্রকাশ করেছেন মার্কিন সাংবাদিক ক্যাথলিন ম্যাকলাফলিন। বইটির নাম ব্লাড মানি: দ্য স্টোরি অব লাইফ, ডেথ, অ্যান্ড প্রফিট ইনসাইড আমেরিকাস ব্লাড ইন্ডাস্ট্রি। অর্থের বিনিময়ে রক্ত দিয়েছে, এমন শতাধিক মার্কিনের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর ভাষ্যে, আনুমানিক ২ কোটি প্রাপ্তবয়স্ক মার্কিনের প্রায় ৮ শতাংশ কোনো না কোনো সময় রক্তের প্লাজমা বিক্রি করছে।
তেরেসা পার্কার নামের এক প্লাজমাদানকারী সিএনবিসিকে বলেন, ‘রক্তদানের বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছি বলেই আমি রক্তদান অব্যাহত রাখতে পেরেছি। তা না হলে কাজটা চালিয়ে যেতে পারতাম না। আমি গ্যাস কিনতে পারতাম না, গাড়ির বিমার টাকা পরিশোধ করতে পারতাম না। মাসে সাড়ে ৬০০ থেকে ৭০০ ডলার পর্যন্ত আয় করি রক্ত দিয়ে। এ রকম স্থায়ী একটা আয়ের পথ থাকলে জীবনধারণ অনেক সহজ হয়ে যায়।’
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
